মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

প্রভাবশালী ভারতীয়দের তালিকায় রয়েছেন যেসব তারকা

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে ভারতীয় সিনেমা অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এরই মধ্যে এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমা অস্কার জয় করেছে। শাহরুখ-দীপিকার ‘পাঠান’ও সমাদৃত হয়েছে গোটা বিশ্বে। আর এবার আই-১০০-এ প্রকাশ করল চলতি বছরের সবচেয়ে প্রভাবশালী ভারতীয় অভিনেতাদের তালিকা।

এই তালিকায় উঠে এসেছেন শাহরুখ খান, এসএস রাজামৌলি, দীপিকা পাড়ুকোনসহ একাধিক বলিউড তারকার নাম। এরা ছাড়াও তালিকায় নাম রয়েছে, আলিয়া ভাট এবং রণবীর সিংওয়েরও।

এই তালিকায় ব়্যাঙ্কিং ৮২ নম্বর থেকে এক লাফে ৫০তম স্থানে উঠে এসেছেন অভিনেতা শাহরুখ খান। উল্লেখ্য, শাহরুখ খান ‘পাঠান’ সিনেমার মাধ্যমে ৪ বছর পর পর্দায় ফিরেছেন। ভারতের গণ্ডি পেরিয়ে মোট ঊনিশটি দেশের প্রেক্ষাগৃহে চলছে পাঠান, যার মধ্য়ে রয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা, আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, মিশর, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং তানজানিয়া।

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ প্রথম দিনের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল। তালিকায় এরপরই রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। তার স্থান ৮৭তম স্থানে। ২০২২ সালে অমিভাত অভিনীত ‘ঝুন্ড’, ‘উনচাই’, ‘রানওয়ে-৩৪’, ‘গুডবাই’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পায় ও গোটা বিশ্বে সমাদৃত হয়। এই তালিকায় ৯৫ তম স্থানে রয়েছেন চিত্র পরিচালক এসএস রাজামৌলি। এই পরিচালকের ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’ অস্কার জয় করেছে।

অন্যদিকে এই তালিকায় ৯৯ নম্বর স্থানে আছেন আলিয়া ভাট। ২০২২ সালে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘ডার্লিংস’, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় নজর কেড়েছেন আলিয়া। ‘আরআরআর’ সিনেমাতেও একটি বিশেষ চরিত্রে দেখা যায় আলিয়াকে। গত বছর রণবীর কাপুরের সঙ্গে তার বিয়ে বলিউডের অন্য়তম বড় ইভেন্ট ছিল। আই-১০০-এর তথ্য় অনুযায়ী, এই তালিকায় ১০০ তম স্থানে আছেন অভিনেতা রণবীর সিং।

সর্বশেষ পাওয়া সংবাদ