মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
বিনোদন

আবারও ঢাকাই সিনেমায় মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক : বলিউড ও টালিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। আবারও তিনি ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করবেন। সিনেমার নাম ‘হিরো’। আবদুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি নির্মাণ করবেন কামরুজ্জামান রোমান।

তথ্যটি নিশ্চিত করে আবদুল্লাহ জহির বাবু বলেছেন, ‘গল্পটি লেখার পর মনে হয়েছে চরিত্রটি মিঠুন চক্রবর্তীর জন্য। নির্মাতার সঙ্গে আলাপ করার পরে তিনি একমত হন। এ কারণে মিঠুন চক্রবর্তীকে সিনেমাটির গল্প শোনাতে কলকাতা এসেছি।

আমার লেখা হিরো সিনেমার ন্যারেশন শুনে বললেন—ব্রিলিয়ান্ট, দারুণ! এই সিনেমা আমি করবো। তার মতো অভিনেতার কাছ থেকে প্রশংসা শুনে খুব ভালো লেগেছে। আমার লেখকজীবনের দারুণ একটা উল্লেখযোগ্য দিন।’

image-151

মিঠুন শিডিউল বের করলেই তার সঙ্গে লিখিত চুক্তি হবে। এ প্রসঙ্গে জহির বাবু বলেন, ‘সিনেমাটি এখনো প্রাথমিক অবস্থায় আছে। তিনি (মিঠুন চক্রবর্তী) গল্প শুনে মৌখিক সম্মতি জানিয়েছেন। এখনো লিখিত চুক্তি হয়নি। তবে তিনি জানিয়েছেন তার শিডিউল চেক করে দ্রুতই সময় দেবেন এই সিনেমার জন্য।’

উল্লেখ্য, ১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘অবিচার’র মাধ্যমে প্রথম ঢাকাই সিনেমায় অভিনয় করেন মিঠুন। এর ২৩ বছর পর আমজাদ হোসেনের ‘গোলাপি এখন বিলাতে’ সিনেমাতে অভিনয় করেন তিনি। মিঠুন চক্রবর্তীকে এরপর আর ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করেননি।

আরও পড়ুন:

এবার সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন শাকিব

আত্মহত্যার আগে লাইভে কান্নায় ভেঙে পড়েছিলেন আকাঙক্ষা, ভাইরাল ভিডিও

দুই কথা মনে রাখতে বললেন পর্দার ওসি হারুন!

সর্বশেষ পাওয়া সংবাদ