মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

আত্মহত্যার আগে লাইভে কান্নায় ভেঙে পড়েছিলেন আকাঙক্ষা, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক : মাত্র ২৫ বছরেই আত্মহত্যা করেন জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী আকাঙক্ষা দুবে। রবিবার (২৬ মার্চ) বেনারসের একটি হোটেল থেকে উদ্ধার হয় অভিনেত্রী মরদেহ। ভোজপুরী সিনেমার জগতে আকাঙক্ষা বেশ জনপ্রিয়।

সম্প্রতি তাঁর আগামী ছবির শ্যুটিংয়ে বেনারস গিয়েছিলেন অভিনেত্রী। শ্যুটের পরে সারনাথ হোটেলে ফেরত যান আকাঙ্খা। তারপরে আর তাকে হোটেল রুমের বাইরে দেখা যায়নি। এরপর সকালে তাঁকে ডাকতে যান অভিনেত্রী মেকআপ আর্টিস্ট। সাড়া না পেয়ে ভাঙা হয় লক। হোটেলের রুম থেকে উদ্ধার হয় জনপ্রিয় নায়িকার ঝলুন্ত দেহ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত। এই আচমকা প্রয়াণে নেপথ্যে কী কারণ, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন নায়িকা।

আত্মহত্যা করার কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি লাইভ করেছিলেন আকাঙক্ষা। সেই লাইভেই কান্নায় ভেঙে পড়েন নায়িকা। যদিও আকাঙক্ষা সেই ভিডিয়ো ডিলিট করে দিয়েছেন তবে ইতোমধ্যেই ট্যুইটারে ভাইরাল তাঁর কান্নার ভিডিয়ো। কিন্তু সেই ভিডিয়োর কয়েক ঘণ্টা আগে আরও একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন আকাঙক্ষা। ভোজপুরি গান ‘হিলোর মারে’তে নিজের বেলি ডান্সিং স্কিল ফুটিয়ে তুলেছেন তিনি। নীল জিন্সের সঙ্গে কালো ক্রপ টপ পরে আয়নার সামনে নাচতে দেখা যায় তাঁকে। আকাঙ্ক্ষার মৃত্যুর মর্মান্তিক খবরটি উঠে আসে তার মিউজিক ভিডিয়ো ‘ইয়ে আরা কভি হারা নাহি’ মুক্তির দিনেই। তাঁকে আর পাওয়ার স্টার পবন সিংকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল অনুরাগীরা। শনিবার একটি পোস্ট শেয়ার করে ভক্তদের মুক্তির তারিখ ও সময়ও মনে করিয়ে দিয়েছেন অভিনেত্রী। কিন্তু এর মাঝেই ঘটে গেল দুর্ঘটনা।

ব্যক্তিগত জীবনে সম্প্রতি কো-স্টার সমর সিং-এর সঙ্গে সম্পর্ক অফিসিয়ালি ঘোষণা করেন আকাঙ্খা। ২০২৩ সালের ভ্যালেন্টাইনস ডে-তে একটি পোস্ট শেয়ার করে তিনি নিশ্চিত করেছেন যে তাঁরা ডেট করছেন। আকস্মিক তাঁর মৃত্যুর খবর সামনে আসায় যোগাযোগ করা যাচ্ছিল না সমরের সঙ্গে। অবশেষে তিনি একটি পোস্ট করে জানিয়েছেন তিনি মর্মাহত।

প্রসঙ্গত, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ড্রিম গার্ল এই ডিভা মির্জাপুরের বিন্ধ্যাচলের বাসিন্দা। পরে মা-বাবার সঙ্গে মুম্বই চলে যান তিনি। বাবা-মা যখন চেয়েছিলেন মেয়ে আইপিএস হোক, তখন রুপোলি পর্দায় নিজের স্বপ্ন পূরণের পথ বেছে নেন আকাঙ্ক্ষা। ‘মেরি জং মেরা ফয়সলা’ নামের একটি ছবিতে অভিনয়ের পর ‘মুঝসে শাদি করোগি’ (ভোজপুরী), ‘বীরোং কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পইদা করতে কেআই টু’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। অল্প বয়সেই নিজের জন্য জায়গা করে নিয়েছিলেন তিনি। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ