মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

সালমানের সঙ্গে আর অভিনয় করবেন না ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : ট্যুইট ঘিরে জোর জল্পনা। টাইগার থ্রিয়ের পর আর একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে না সালমান খান ও ক্যাটরিনা কাইফকে। এই খবরেই সরগরম টিনসেল টাউন। ভাইরাল হওয়া এক ট্যুইটের দাবি ভিকি কৌশল চান না যে, ক্যাটরিনা আর কাজ করুক সালমানের সঙ্গে। সেই কারণেই টাইগার থ্রিয়ের পর সালমান খানের সঙ্গে আর কোনও সিনেমা সাইন করছেন না ক্যাটরিনা কাইফ। আর এই ট্যুইট দেখেই মন ভেঙেছে ফ্যানেদের।

চিত্রসমালোচক উমাইর সান্ধু টুইটে লেখেন, ‘‘ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘টাইগার থ্রি’ সালমান খানের সঙ্গে তাঁর শেষ সিনেমা। এর =পর তাঁর সঙ্গে আর কোনও কাজ করবেন না।’’ টাইগার ফ্র্যাঞ্জাইজিতে টাইগারের মতোই জনপ্রিয় জোয়া চরিত্রটি। সেই চরিত্রেই সলমানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছে এই জুটি। তাঁদের বাস্তবের প্রেম ও রসায়ন যে পর্দাতেও তার ছাপ ফেলেছিল তা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই কারণেই এই জুটির প্রেমে পড়েছে কোটি কোটি দর্শক। তবে বাস্তবের সেই প্রেম ভেঙেছে।

২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ। তাঁদের এখন সুখের সংসার। অন্যদিকে ক্যাটরিনার পরে লুলিয়া ভান্তুরের প্রেমে পড়েন সালমান, এমনই গুঞ্জন শোনা যায়। তবে বিয়ের পরেও পর্দায় একসঙ্গে কাজ করতে দেখা গেছে ক্যাট ও সালমানকে। এমনকী বিয়ের কয়েকদিন পরেই সালমানের সঙ্গে তুরস্কে শ্যুট করতে পাড়ি দিয়েছিলেন ক্যাটরিনা। তবে এবার শোনা যাচ্ছে, আর সালমানের সঙ্গে কাজ করতে রাজি নন অভিনেত্রী। ভিকির মানাতেই এই সিদ্ধান্ত নিচ্ছেন ক্যাটরিনা। তবে এই বিষয়ে এখনও অবধি কোন মন্তব্য করেননি ক্যাট বা সালমান।

টাইগার থ্রি নিয়ে দর্শকের মনে উন্মাদনা তুঙ্গে। এই ছবিতে ফের একসঙ্গে একটি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে সালমান খান ও শাহরুখ খানকে। শোনা যাচ্ছে অ্যাকশন দৃশ্যের সেই সেট তৈরি করতে সময় লেগেছে প্রায় ৪৫ দিন। খুব শীঘ্রই অর্থাৎ আগামী মাসে সেই দৃশ্যের শ্যুটিং করবেন সালমান ও শাহরুখ। কিছুদিন আগেই বিদেশে শ্যুটিংয়ের মাঝে টাইগারের সেট থেকে বেশ কিছু ছবি ভাইরাল হয়ে যায়। সেই সব ছবিতে ভয়ানক বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে দেখা যায় সলমান খানকে। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল সেই সব ছবি। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

ফের বড় পর্দায় অজয়-টাবু জুটি

অভিনেত্রী প্রভাকে আইনজীবীর লিগ্যাল নোটিশ

সর্বশেষ পাওয়া সংবাদ