মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

সিনেমা সুপার ফ্লপ, কঙ্গনার কাছে ক্ষতিপূরণ দাবি

বিনোদন ডেস্ক : ২০২১ সালের সেপ্টেম্বরে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পায় কঙ্গনা রানাউত অভিনীত থালাইভি সিনেমাটি। ছবিতে তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। এই ছবির শ্যুটিং সেট থেকে বেশকিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি। তবে প্রয়াত অভিনেত্রী-রাজনীতিবিদ জয়ললিতার জীবনের উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে কঙ্গনার অভিনয় প্রশংসিত হলেও থালাইভি বক্স অফিসে কোনও ছাপ ফেলতে পারেনি। বরং বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে কঙ্গনার এই ছবি।

সম্প্রতি জানা গিয়েছে যে, থালাইভির ডিস্ট্রিবিউশন কোম্পানি এই ছবির নির্মাতাদের কাছে ক্ষতিপূরনের দাবি জানিয়েছেন। এই টাকার অঙ্ক নেহাত কম নয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কতো টাকার দাবি করল ডিস্ট্রিবিউশন কোম্পানি? কী-ই বা জানালো থালাইভি ছবি কতৃপক্ষ?

থালাইভি ছবিতে চরিত্রের প্রয়োজনে, নিজের গেটাপ সম্পূর্ণ বদলে ফেলেছিলেন কঙ্গনা। অবিকল জয়ললিতার নিজস্ব স্টাইলে দেখা গিয়েছিল তাঁকে। সুতরাং এই ছবিটি বক্স অফিসে দর্শকদের সারা না পাওয়ায় প্রযোজকের কাছে টাকা ফেরত চান তাঁরা।

সুত্রের খবর, ডিস্ট্রিবিউশনের টাকা ফেরত পাওয়ার জন্য়, গত দুই বছর ধরে কোম্পানিটি ইমেল ও ফোন কলের মাধ্যমে টাকা ফেরত পাওয়ার দাবি করে আসছে। কিন্তু জানা যাচ্ছে যে নির্মাতাদের তরফ থেকে কোনও উত্তর না পেয়ে এখন অন্য পদক্ষেপ নিয়েছেন ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই বিষয়গুলি এবার আদালতে নিয়ে যাওয়ার কথা বিবেচনা করেছেন তাঁরা৷ ইতিমধ্যেই আইনি চিঠি পাঠানো হয়েছে ছবির প্রযোজককে, তবুও উত্তর মেলেনি বলেই জানা যায়।

তবে শুধু থালাইভি নয়, কঙ্গনা ধকড় ও বক্স অফিসে ভয়ঙ্করভাবে মুখ থুবড়ে পড়ে। ছবিটি আনুমানিক ৮৫ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছিল। তবে মাত্র ২.৫৮ কোটি টাকা আয় করতে পারে এই ছবি। জানা গিয়েছিল এই ছবির প্রযোজকরাও ৭৮ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।

বিগত বেশ কিছু বছরে সাফল্যের মুখ না দেখলেও বর্তমানে ‘ইমার্জেন্সি’ নামের ছবিতে কাজ করছেন কঙ্গনা রানাউত। এই ছবিতে শুধু প্রধান চরিত্রে অভিনয় করছেন তা নয়। ছবিটির পরিচালনাও করছেন তিনি। সিনেমাটিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। কঙ্গনা ছাড়াও, ইমার্জেন্সি-তে শ্রেয়াস তালপাড়েকে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীয়ের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও অনুপম খের প্রয়াত রাজনৈতিক নেতা জয়প্রকাশ নারায়ণ এবং মহিমা চৌধুরী প্রয়াত পুপুল জয়করের চরিত্রে অভিনয় করেছেন এই ফিল্মে। পেশায় পুপুল জয়কর একজন লেখিকা হলেও ইন্দিরার গান্ধির ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন তিনি। ছবিতে স্যাম মানেকশের ভূমিকায় দেখা যাবে মিলিন্দ সোমনকেও। কঙ্গনা অনেক আগেই একথা স্পষ্ট করেছিলেন যে এই ছবিটি রাজনৈতিক সিনেমা হলেও, এটি ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে উর্মিলা

১৮ বছর পর দক্ষিণী ছবিতে শিল্পা

ঈদে মুক্তি পাচ্ছে ‘লিডার, আমিই বাংলাদেশ’

সর্বশেষ পাওয়া সংবাদ