শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

টালিউডে ইতিহাস গড়তে চলেছেন জিৎ

বিনোদন ডেস্ক : টালিউডে নতুন ইতিহাস গড়তে চলেছেন সুপারস্টার জিৎ। আগামী ঈদে অর্থাৎ ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে জিতের ছবি চেঙ্গিজ। নীরজ পাণ্ডের গল্প অবলম্বন করে তৈরি এই ছবির হাত ধরেই এবার বলিউডে জিৎ। এই প্রথম একই দিনে বাংলা ও হিন্দি দুটি ভাষায় একসঙ্গে মুক্তি পাবে কোনও বাংলা ছবি।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে সেই সুখবরই ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন জিৎ নিজেই। ফার্স্টলুক দেখেই বোঝা গিয়েছিল এই ছবিতেও তাঁর চরিত্র হতে চলেছে লার্জার দ্যান লাইফ।

শুধু জিৎই নয়, চেঙ্গিজের একটি পোস্টার শেয়ার করে বলিউডের বানিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ট্যুইট করেন, ‘চেঙ্গিজ জিতের অ্যাকশন মুভি হিন্দি এবং বাংলা ভাষায় একই সঙ্গে মুক্তি পাবে। জিৎ অভিনীত চেঙ্গিজ প্রথম বাংলা ছবি হতে চলেছে যা বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই একই সঙ্গে ইদের দিন মুক্তি পাবে।’ গত বছর এপ্রিলে এই ছবির ঘোষণা করেছিলেন জিৎ। এরপর প্রকাশ্যে আসে এই ছবিতে জিতের লুক। ছবিতে অভিনেতা একজন গ্যাংস্টার। পুরোদস্তুর অ্যাকশন এই ছবিতে জিতের নায়িকার চরিত্রে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এই প্রথম জিতের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। প্রায় সাত মাস ধরে এই ছবির শ্যুটিং করেছেন তাঁরা।

১৯৭০ থেকে ১৯৯০ সালের মাঝামাঝি কলকাতায় আন্ডারওয়ার্ল্ডের দাপট নিয়েই লেখা হয়েছে চেঙ্গিজের চিত্রনাট্য। ছবিটির পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। নাম ভূমিকায় থাকবেন অভিনেতা নিজেই।

জিৎ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রোহিত বোস রায়, শাতাফ ফিগার, প্রমুখ। অভিনয়ের পাশাপাশি ছবির অন্যতম প্রযোজক জিৎ। অভিনেতার পাশাপাশি গোপাল মাদনানি, অমিত জুমরানিও এই ছবির প্রযোজনা করেছেন। ছবি নিয়ে ফ্যানেদের উত্তেজনাও তুঙ্গে। কিছুদিন আগেই ফ্যানেরা অভিযোগ করেছিলেন যে কেন চেঙ্গিজের প্রচার করছেন না অভিনেতা। অবশেষে মঙ্গলবার ডবল ধামাকা দিলেন জিৎ।

টলিউডে যেমন ঈদ মানেই জিতের ছবি সেরকম বলিউডে ঈদে মানেই সালমান খানের ছবি। এই বছরও ঈদের দিন ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধেছেন সালমান। সেই ছবি নিয়েও উত্তেজনা তুঙ্গে।

অন্যদিকে বাংলার পাশাপাশি ঐ একইদিনে হিন্দিতেও মুক্তি পেতে চলেছে জিতের চেঙ্গিজ। বলিউডে এবার বাংলার সুপারস্টারের মুখোমুখি সালমান খান। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাকিবের পাশে দাঁড়ালেন বুবলি

সালমান খানকে গ্যাংস্টারের হুমকি

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত