সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: - ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত
বিনোদন

‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছবির জন্য অস্কার জিতল ভারত

বিনোদন ডেস্ক : ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্মের নমিনেশেন পেয়েছিলেন ভারতীয় ফিল্মমেকার কার্তিকী গনসালভেস ও প্রযোজক গুনিত মোঙ্গা। অবশেষে হাতে উঠল অস্কার। নেটফ্লিক্সের ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার’ ছবির জন্য ২০২৩ সালের প্রথম অস্কার জিতল ভারত।

পরিচালক কার্তিকী গনসালভেস অ্যাকাডেমি, প্রযোজক গুনীত মঙ্গা, তাঁর পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই জয় উৎসর্গ করেছেন তাঁর ‘মাতৃভূমি ভারত’কে।

৪১ মিনিটের এই সংক্ষিপ্ত তথ্যচিত্রটি রঘু, এক অনাথ হস্তীশাবক আর তার কেয়ারটেকারের বন্ধনকে তুলে ধরেছে। বোম্মন আর বেলি নামের এক মাহুত দম্পতি – যারা তাকে শিকারিদের হাত থেকে রক্ষা করতে এবং বড় করতে তাদের জীবন উৎসর্গ করে।ছবিটির পরিচালক ছিলেন কার্তিকী গনসালভেস। কার্তিকী, একজন বন্যপ্রাণী এবং সামাজিক প্রামাণ্যচিত্র ফটোগ্রাফার, ফটোসাংবাদিক এবং চিত্রগ্রাহক হিসাবে সফল, তিনি তাঁর প্রথম ভেঞ্চারের জন্য তাঁর পছন্দের চাকরিটি ছেড়ে দিয়েছিলেন।

এর আগে একটি সাক্ষাৎকারে গুনীত মোঙ্গা বলেছিলেন, ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ হল সেই সমস্ত মানুষের গল্প, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে হাতির সঙ্গে কাজ করে আসছে এবং তারা জঙ্গলের প্রয়োজনীয়তা সম্পর্কে খুবই সচেতন।

তিনি আরও বলেন, ‘ছবিতে একটি সুন্দর দৃশ্য রয়েছে, যেখানে জঙ্গল থেকে গ্রহণ করার কথা বলা হয়েছে, তবে কেবলমাত্র প্রয়োজনে, এবং জঙ্গলে প্রত্যেকের জন্য যথেষ্ট রয়েছে। কিন্তু আমাদের যা প্রয়োজন, তা যদি আমরা গ্রহণ করি বা মজুত করি, সেটা আমাদের ব্যাপার। মানুষের প্রয়োজন সীমাহীন, সেই রেখা টেনে পশুদের প্রাপ্য সম্মান দেওয়াই আমাদের দায়িত্ব।” এর আগে ‘পিরিয়ড’-এ এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করেছেন মোঙ্গা। ‘এন্ড অব সেন্টেন্স’, যা ২০১৯ সালের শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করে।

আরও পড়ুন:

৯৫তম অস্কারে পুরস্কার জিতলেন যারা

অস্কারে সেরা অভিনেত্রী ইয়ো, অভিনেতা ফ্রেজার

অস্কার জিতেছে আরআরআর-সিনেমার ‘নাট্টু নাট্টু’ গান

এই সম্পর্কিত আরো

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির

১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ

কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত

নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত