শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

জীবনে আর কোনও মানুষকে বন্ধু হিসাবে চাই না: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : জীবনে আর কোনও মানুষকে বন্ধু হিসাবে চান না অভিনেত্রী নুসরাত ফারিয়া। সোমবার (৬ মার্চ) রাতে এমনটাই উপলব্ধি নায়িকার। কয়েক দিন আগেই দীর্ঘ সম্পর্কের ভাঙনের কথা প্রকাশ্যে এনেছেন ফারিয়া। ৭ বছরের প্রেমের পর আংটিবদল করেন তিনি। কিন্তু সেই সম্পর্ককে আর এগিয়ে নিয়ে যাবেন না বলেই ঠিক করেন নায়িকা। তাই তো এই কঠিন সময়ে সবাইকে পাশে থাকার জন্যও অনুরোধ জানিয়েছিলেন।

ব্যক্তিগত জীবনের এই ওঠা-পড়াই কি তাঁকে এমনটা ভাবাতে বাধ্য করল। সাদা টি-শার্ট পরে একটি ছবি পোস্ট করেন নুসরাত। যে টি-শার্টের উপর লেখা, “শুধুমাত্র বিড়ালরাই আমার বন্ধু। কোনও মানুষ নয়…।” আর নায়িকার মনের ভাব প্রকাশ হতেই তাঁর ভক্তদের নানা বক্তব্য।

এক জন লিখেছেন, “আর যাঁরা বিড়াল ভালবাসে তাঁরা?” আবার কেউ লিখেছেন, “আপু শুধু বিড়াল কেন, বাকিদের কথাও বলুন।”

ব্যক্তিগত জীবনের প্রভাবই কি তাঁর সমাজমাধ্যমের পাতায় ফুটে উঠছে? অনেকের মনে অবশ্য প্রশ্ন এমনটাও। কিন্তু নায়িকা আর কোনও মন্তব্য করেননি। উল্টে নিজের কাজ নিয়ে বেশ ব্যস্ত। দুই বাংলায় চুটিয়ে কাজ করছেন নুসরাত। কিছু দিনে আগেই শেষ করেছেন ‘আবার বিবাহ অভিযান’-এর শুটিং। যে ছবি মুক্তি পাবে ৮ জুন। সদ্য শেষ করলেন তাঁর নতুন সিরিজ়ের কাজও।

রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। সিরিজ়ের শেষ দিনের শুটিংয়ে নুসরাতের পারফরম্যান্স সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রাজ। তাঁর কণ্ঠে ‘সাদা সাদা কালা কালা’ মাতিয়েছিল সবাইকে। আগামী দিনে আর কী কী চমক দেন নুসরাত, এখন সেটাই দেখার।

Imported from WordPress: image-30.png

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত