শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

‘টাইগার থ্রি’তে দেখা দেবেন ‘পাঠান’

বিনোদন ডেস্ক : বক্স অফিসে ‘পাঠান’-এ ক্যামিও করেছিলেন সালমান খান। রেকর্ড সাফল্য়ের পর এবার ভাইজানকে ফিরতি উপহার বাদশাহর। পাঠানের সাফল্য় দেখে বোঝা যায় যে বলিউডে খানদের সাম্রাজ্য এখনও অটুট। জল্পনাকে সত্যি করে এবার কিং খানকে দেখা যাবে সালমান খানের টাইগার ৩- এ। পাঠান-এ শাহরুখ-সালমানকে একসঙ্গে দেখে অনুরাগীদের উচ্ছ্বাস বাঁধ ভেঙেছিল। সেই থেকেই বেড়েছে প্রত্যাশা।

যশ রাজ ফিল্মস এবং সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি হচ্ছে স্পাইভার্স। অর্থ্যাৎ স্পাইদের মাল্টিভার্স, যেখানে ‘পাঠান’, ‘টাইগার’ ও ‘ওয়ার’- এই তিন ফ্রাঞ্চাইজি নিয়ে তৈরি হচ্ছে বলিউডের ক্রসওভার। এই তিনটি ছবির সমান্তরাল কাহিনি নিয়ে তৈরি হবে পরবর্তী চিত্রনাট্য। তাই হৃত্বিক রোশনকেও এক ফ্রেমে দেখা যেতে পারে অদূর ভবিষ্যতে।

সিদ্ধার্থ আনন্দ জানান, টাইগার এর সিরিজ আর পাঠান এর গল্প এক সুতোয় বাঁধতে এই অ্যাকশন থ্রিলারে ক্রসওভার তৈরি করতে চান নির্মাতারা। সালমান খানের ক্যামিও চরিত্র ‘পাঠান’-এ মেরেকেটে মিনিট ১৫ হলেও তা দর্শকদের মতে সেরা দৃশ্যগুলির মধ্যে একটি।

তবে এইবার শুধু অতিথি চরিত্র নয় বরং চরিত্রের গভীরতা নিয়েই স্ক্রিন শেয়ার করবেন দুই খান। চিত্রনাট্য অনুযায়ী আগামী ছবিতে গুরুত্বপূর্ন মিশনে যোগদান করতে চলেছেন কিং খান। সূত্রের খবর, ‘টাইগার ৩’-এর ক্যামিও চরিত্রের জন্যে এর মধ্যেই শ্যুটিং শুরু করবেন শাহরুখ। এখনও অবধি টানা এক সপ্তাহের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।

পাঠানে সালমান খানের অ্যাকশন দৃশ্যের পরে স্পাইভার্স অনুযায়ী ‘টাইগার ৩’-এ শাহরুখ খানের দৃশ্যগুলি পরিবর্তন করছেন ছবির নির্মাতারা। চিত্রনাট্যের প্লটের উপর নির্ভর করছে পরবর্তী ছবির গল্প, মোড় এবং গভীরতা। তাই দর্শকদের মনে আরও একটু কৌতূহল বাড়িয়ে দিতে চান ছবির পরিচালক। মনে করা হচ্ছে শুধু ক্যামিও নয় বরং শাহরুখের উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ন ‘টাইগার ৩’-তে।

‘টাইগার ৩’-এর নির্মাতারা বলেন, ছবির থার্ড চ্যাপটার পর্যন্ত শ্যুটিং হয়ে যাওয়ার পরে তাঁরা পাঠানের জন্য অপেক্ষা করছিলেন। এর পরেই দর্শকদের ভালোলাগার উপর ভিত্তি করে শাহরুখের ক্যামিও চরিত্রের মূল্যায়ন ও আংশিক পরিবর্তন করা হয়েছে।

এই বছর পর পর খানদের ছবি আসতে চলেছে। ঈদে মুক্তি পেতে চলেছে সালমানের ‘কিসি কা ভাই অউর কিসি কি জান’। আর জুন মাসে মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

চঞ্চল চৌধুরী ও নচিকেতার কন্ঠে ‘সাদা সাদা কালা কালা’

দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন হৃত্বিক রোশন

বিচ্ছেদের ঘোষণা দিলেন নুসরাত ফারিয়া

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত