শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

চঞ্চল চৌধুরী ও নচিকেতার কন্ঠে ‘সাদা সাদা কালা কালা’

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর যুগলবন্দি। এমন দৃশ্যও যে দেখা যাবে, এমনটা মনে হয় অনেকেই আশা করেননি। তবে এমনটাই ঘটল। শুক্রবার রাতে নিজের ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন চঞ্চল। যেখানে দেখা যাচ্ছে, গলা ছেড়ে গান ধরেছেন অভিনেতা। তাঁর অভিনীত ছবি ‘হাওয়া’র গান ‘সাদা সাদা কালা কালা’ সুর তুলেছেন চঞ্চল। আর অভিনেতার সঙ্গে সেই গানে গলা মেলালেন নচিকেতা। সেই ভিডিয়ো দেখে উত্তেজিত তাঁদের অনুরাগীরা।

দুই বাংলায় নচিকেতার বিপুল জনপ্রিয়তা। আর তাঁর সঙ্গে দেখা করেই খুশি চঞ্চল। ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, “পরিবার -পরিজন নিয়ে গত রাতে নচিদা মানে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বাকিটা ইতিহাস। স্মরণে রাখার মতো চমৎকার স্মৃতি। আমাদের সৌভাগ্য,আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি। নচিদা,কামনা করি তোমার সুস্থতা আর দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন।”

‘হাওয়া’ মুক্তি পাওয়ার পর থেকে এই গানটি দুই বাংলাতেই কুড়িয়েছে বিপুল জনপ্রিয়তা। কিছু দিন আগে নুসরত ফারিয়ার কণ্ঠেও দর্শক শুনেছেন এই গানটি। শুধু তা-ই নয়, কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখার জন্য লাইন পড়েছিল বহু দূর।

প্রসঙ্গত, কিছু দিন আগেই চঞ্চল শেষ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবির কাজ। সৃজিত পরিচালিত ‘পদাতিক’ ছবিতে পরিচালক মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চলকে। সূত্র-আনন্দবাজার।

ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-

https://www.facebook.com/watch/?v=879946856597790

আরও পড়ুন:

বিচ্ছেদের ঘোষণা দিলেন নুসরাত ফারিয়া

দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন হৃত্বিক রোশন

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত