শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

বিচ্ছেদের ঘোষণা দিলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : বাগদানের তিন বছরের মাথায় মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া বিয়ের আগেই বিচ্ছেদের ঘোষণা দিলেন। গত বুধবার (১ মার্চ) দুপুরে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন।

২০১৩ সালের ২১ মার্চ একটি অনুষ্ঠানে গিয়ে ব্যবসায়ী রনি রিয়াদ রশিদের সঙ্গে প্রথম দেখা হয় ফারিয়ার। এরপর দীর্ঘ সাত বছর সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। ২০২০ সালে পারিবারিভাবেই বাগদান সম্পন্ন করেন দুজন।

Imported from WordPress: image-8.png

বিচ্ছেদ প্রসঙ্গে ফেসবুকে নুসরাত ফারিয়া লিখেন, ‘আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর জন্য জানাচ্ছি যে, তিন বছর আগে এই দিনে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক বাধা এবং চিন্তা পার করে রনি ও আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের দীর্ঘ ৯ বছরের একসঙ্গে পথচলার এখানেই সমাপ্ত হতে যাচ্ছে। আমরা খুবই ভাগ্যবান যে, আমাদের এই সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়া সব সময় আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকবে।’

অভিনেত্রী নুসরাত ফারিয়া সবার কাছে দোয়া চেয়ে আরও লিখেছেন, ‘আমি আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব, কঠিন সময় পার করতে তারা যেন আমায় প্রার্থনায় রাখেন।’

সর্বশেষ এই অভিনেত্রীকে অপারেশন সুন্দরবন সিনেমাতে দেখা গিয়েছিল। মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়ার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত