মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
বিনোদন

আজান শুনে গান থামিয়ে মাথা নিচু করলেন শেহনাজ

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী শেহনাজ গিল ‘বিগ বস ১৩’ জিততে না পারলেও মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। তার কণ্ঠস্বর দিয়েই সবাইকে মুগ্ধ করতে পারেন।

শেহনাজ বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা দিয়ে চলতি বছরই পর্দায় আত্মপ্রকাশ করবেন বলে জানা গেছে। তবে আগে থেকেই তুমুল আলোচনায় এসেছিন তিনি। গায়িকা হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি।

শুধু তা-ই নয়, ভালোবেসে ‘পাঞ্জাবের ক্যাটরিনা’ নামে তাকে অনেকেই ডাকেন। সম্প্রতি তার একটি ভিডিও ভারইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা দেখে শেহনাজের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে তার ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে দেখা যায়, মঞ্চে লাইভ গান গাইছিলেন শেহনাজ।

শেহনাজ গিলের এই সংগীত পরিবেশনের সময় স্থানীয় মসজিদে আজান শুরু হয়। এ সময় গান থামিয়ে দেন শেহজান গিল। মুসলমানদের প্রার্থনায় বিঘ্ন ঘটাতে চাননি শেহনাজ। যতক্ষণ ধরে আজান হয়েছে, ততক্ষণ মাথা নিচু করে চোখ বুজে মঞ্চে দাঁড়িয়ে থাকেন। শেহনাজের এমন পরধর্মসহিষ্ণুতার বোধ দেখে সবাই তার প্রশংসা করেছেন। অনেকেই বললেন, ‘ওঁর থেকে শেখার আছে।’ তার এমন আচরণে উপস্থিত সবাই মুগ্ধ। শেহনাজ গিলের এমন আচরণে দর্শকের কাছ থেকে শ্রদ্ধায়ও পেয়েছেন। সবার হৃদয়ের রানি হয়ে গেলেন শেহনাজ।

‘বিগ বস্’-এর ঘরে নিজের আকর্ষণীয় ভাবমূর্তি দিয়ে মাতিয়ে রেখেছিলেন দর্শকমহল। বিশেষ বন্ধু সিদ্ধার্থ শুক্লর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ শেহনাজ বেশ অনেক দিন কাজ থেকে বিরতি নেন। সে সময় আধ্যাত্মিক পথেও চলে যান তিনি।

শেহনাজ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। আগের মতো ইনস্টাগ্রাম, ফেসবুকে আবারও সক্রিয় হচ্ছেন। নিজের আনন্দ, নতুন কাজ শেয়ার করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে। তবে শেহনাজ গিল মনের ভেতরে গভীর জীবনবোধ লালন করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ