শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর
বিনোদন

ট্রান্সজেন্ডার বলে টলিউডে কাজ নেই: ক্ষোভ প্রকাশ রূপান্তরকামী সুজির

বিনোদন ডেস্ক : ছোটো পর্দায় একের পর এক ধারাবাহিক বন্ধ হচ্ছে, আবার অনেক নতুন ধারাবাহিক শুরুও হচ্ছে। তবে ধারাবাহিক শেষে অনেকেই কাজ হারানোর অভিযোগ করে থাকেন। তবে এবার এক বিস্ফোরক অভিযোগ করেছেন রূপান্তরকামী অভিনেত্রী সুজি ভৌমিক। ছোটপর্দার চেনা মুখ সুজি। ফিরকি ধারাবাহিকে দর্শকের নজরে এসেছিলেন তিনি। রূপান্তরকামীদের নিয়ে তৈরি এই ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন।

সম্প্রতি সপ্তর্ষি মৌলিক ও সোনামণি সাহা অভিনীত ধারাবাহিক ‘এক্কা দোক্কা’-এ চিকিৎসকের চরিত্রে দেখা গেছে তাঁকে। তবে বেশ অনেকদিন কোনও ধারাবাহিকে দেখা যায়নি সুজিকে। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই তিনি লেখেন, ‘একদম কাজ নেই’।

কেন হাতে কাজ নেই সুজির, সেবিষয়ে সেই সময় কোনও কথা বলেননি অভিনেত্রী। তবে বুধবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তিনি। কলকাতা থেকে নিজের শহর বহরমপুরে চলে গেছেন তিনি। সেখান থেকেই বেশ কয়েকটি ভিডিয়ো শেয়ার করেছেন। নিজের লিঙ্গ পরিচয় থেকে শুরু করে তাঁর প্রতি সমাজের দৃষ্টির কথাও তুলে ধরেছেন সুজি।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আজ আমি ট্রান্সজেন্ডার বলে অভিনয় জগতে কোন দাম নেই কাজ ও নেই। আমার জীবনের সব থেকে বড় ভুল অভিনয় করে সৎ ভাবে করে খাওয়ার চেষ্টা করেছিলাম।’ সুজির কথাতেই উঠে এসেছে হতাশার কথা।

রূপান্তরকামী অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, তিনি রূপান্তরকামী বলে কি শুধু সেই চরিত্রেই তাঁর কথা ভাবা হবে। কেন পুরুষ ও মহিলা চরিত্রের মতো চিকিৎসক, পুলিস, নার্স, কারোর আত্মীয়, কারোর বন্ধুর চরিত্রে তাঁদের কথা ভাবা হয় না। তাঁর দাবি, টলিউড তাঁকে ও তাঁর মতো রূপান্তরকামী অভিনেত্রীদের একটি গন্ডির মধ্যেই আটকে দিয়েছে। এই মানসিকতার বিরুদ্ধেই সোচ্চার হয়েছেন অভিনেত্রী।

অনেকেই পাশে দাঁড়িয়েছে সুজির। এক নেটিজেন লেখেন, ‘মানুষের জীবনে উঠানামা আসে, ভেঙে পড়লে হবে না লড়াই করতে হবে’। অন্য এক নেটিজেন লেখেন, ‘মন ছোট করো না সবকিছু সময়ের অপেক্ষায় এক না একদিন তোমার দিন আসবে। সবার জন্য কিছু না কিছু তোলা আছে।‘ অন্য এক ব্যক্তি লেখেন, ‘কত মেয়েলি ছেলে তাকে বুঝতে পারলে দোকানের কাজ দেয় না মালিক, এই তো আমাদের সমাজ’। আরেক জন লেখেন, ‘আমি একজন আর্টিস্ট ফোরাম মেম্বার হয়েও কাজ নেই , আগে প্রোডাকশন হাউজ থেকে ফোন করত, লাস্ট ফোন করেছিল ৪ বছর আগে তারপর কভিড এল আবার কাজ চালু হল কিন্তু কাজের জন্য ডাক আর এল না’। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

ইসলামের টানে অভিনয় ছাড়লেন পাকিস্তানি অভিনেত্রী

ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমার ট্রেলার প্রকাশ

আমার বয়স অল্প, ভুল করেছি ক্ষমা করে দেবেন: পূজা চেরি

এই সম্পর্কিত আরো

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর