মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
বিনোদন

ইসলামের টানে অভিনয় ছাড়লেন পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক : ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার জন্য অভিনয় ছেড়েছেন পাকিস্তানের অভিনেত্রী আনুম ফায়াজ। এখন থেকে আর কোনো সিনেমা বা নাটকে অভিনয় করবেন না বলে জানিয়েছেন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ডেইলি পাকিস্তানের খবর, কিছু দিন ধরে আনাম ফায়াজকে সিনেমা অঙ্গনে দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন পোস্টে তাকে হিজাব-বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে।

এবার এক বার্তায় তিনি জানিয়েছেন, এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

আনাম ফয়েজ ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

আরও পড়ুন:

ছেলেকে নিয়ে কুমার বিশ্বজিতের আবেগঘন স্ট্যাটাস

ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমার ট্রেলার প্রকাশ

আমার বয়স অল্প, ভুল করেছি ক্ষমা করে দেবেন: পূজা চেরি

সর্বশেষ পাওয়া সংবাদ