সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন বিধিমালা জারি - মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতার সুযোগ নেই: মাহদী আমিন সূচকের পতনে লেনদেন শেষ বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার ‘বাংলাদেশ বিজনেস অ্যানালাইসিস সামিট ২০২৬’: ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের ভার্চুয়াল ও সরাসরি মিলনমেলা স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর
advertisement
বিনোদন

ফ্রি টিকিট দিয়েও দর্শক নেই ‘শেহজাদা’র!

বিনোদন ডেস্ক : ‘পাঠান’ ঝড়ে ‘শেহজাদা’র মুক্তি এক সপ্তাহ পেছানো হলেও অগ্রিম টিকেট বিক্রি আশানুরূপ না হওয়ায় পরিস্থিতি বিবেচনা করে প্রথম দিনের শোতে একটি টিকেটের সাথে আরেকটি বিনামূল্যেও দেয়া হয়েছে। তবুও সাড়া মিলছে না দর্শকের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, মুক্তির প্রথমদিনে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে সংগ্রহ করেছে মাত্র সাত কোটি রূপি। এই সংখ্যাই বলে দিচ্ছে কয়েকটি সফল সিনেমার পর কার্তিকে অনেকেই বলিউড ‘শেহজাদা’ ডাকা শুরু করেছিলেন, সেটা সহজেই হচ্ছে না।

একে তেলেগু সিনেমার রিমেক, অন্যদিকে ‘পাঠান’ ঝড়; সঙ্গে যুক্ত হয়েছে হলিউডের সিনেমা ‘অ্যান্ট ম্যান থ্রি’। এসবে হারিয়ে যেতে বসছে কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ সিনেমা।

রোহিত ধাওয়ান পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’ তেলেগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমার হিন্দি রিমেক। ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমায় অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। ‘শেহজাদা’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন।

আরও পড়ুন:

চিতাবাঘের হামলায় আহত অক্ষয়-টাইগারের মেকআপ শিল্পী

আলিফ লায়লার সেই ‘সিন্দাবাদ’ আর নেই

কুমার বিশ্বজিতের ছেলের অবস্থার উন্নতি, তবে শঙ্কা কাটেনি

▐ সর্বশেষ পাওয়া সংবাদ