সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

আপাতত বিয়ের ইচ্ছা নেই : জয়া আহসান

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইতোমধ্যেই বলিউডেও নাম লিখিয়েছেন তিনি। ৩৯ বছরেও রুপের দ্যুতি ছড়াচ্ছেন লাস্যময়ী এই অভিনেত্রী। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন জয়া।

রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করেই হাজির হয়ে বর-কনেকে চমকে দিচ্ছেন দর্শক নন্দিত এই অভিনেত্রী। মূলত এটি একটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। আর সেই ক্যাম্পেইনের প্রচারের অংশ হিসেবেই বিয়ের অনুষ্ঠানে হুটহাট হাজির হচ্ছেন জয়া।

তবে অন্যের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ অভিনেত্রীকে হাজির হতে দেখায় তার বিয়ে নিয়েও প্রশ্ন উঠেছে ভক্ত-অনুরাগীদের মনে। কবে বিয়ে করছেন তাদের পছন্দের এই তারকা?

বিয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজের বিয়ে নিয়ে সোজাসাপটা উত্তর দিয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, আমি এখন খুবই ভালো আছি। কেন আমার পায়ে বেড়ি পরাতে চাইছেন আপনারা।

তিনি আরও বলেন, আমার তো কোনো ইচ্ছা নেই বিয়ে করার। আসলে কোনো কিছুই নির্দিষ্ট করে কখনও বলা যায় না, কখন কী হয়! কিন্তু আপাতত বিয়ের ইচ্ছা নেই আমার।

প্রসঙ্গত, বলিউডে অভিনীত জয়ার ছবিতে তার বিপরীতে দেখা যাবে খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে। এতে আরও অভিনয় করেছেন সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ। চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।

আরও পড়ুন:

কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কুমার বিশ্বজিতের ছেলে

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে কেন হচ্ছে না? জানা গেল কারণ

একুশে পদকপ্রাপ্ত একজন অসাধারণ খ‍্যাতিমান অভিনেত্রী শিমূল ইউসুফ

সর্বশেষ পাওয়া সংবাদ