সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর ডরিন পাওয়ারের পর্ষদ সভা ৫ নভেম্বর ৪ নভেম্বর নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়
advertisement
বিনোদন

‘পুষ্পা ২’ থেকে সরে দাঁড়ালেন সামান্থা

বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাতে দেখা গিয়েছিল। তিনি ও আন্তাভা নামের একটি আইটেম গানে ওই সিনেমায় নেচেছিলেন। পর্দায় মাত্র কয়েক মিনিট নেচেই ঝড় তুলেছিলেন ভক্তদের মনে। সবাই অপেক্ষায় ছিলেন ‘পুষ্পা ২’-তে সামান্থাকে দেখার জন্য। কিন্তু ভক্তদের সেই আশা ফিকে করে দিয়েছেন তিনি। ‘পুষ্পা ২’ ছবির আইটেম গানে তিনি আর নাচবেন না।

মূলত, ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে নেচে জনপ্রিয়তার পাশাপাশি যে ভালোবাসা পেয়েছেন, তার জন্য আবেগাপ্লুত সামান্থা। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তিনি আর কোনো আইটেম গানে নাচবেন না বলে জানিয়ে দিয়েছেন।

এদিকে গেল বছরের ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’–এর শুটিং। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছিল গেল বছরের সর্বোচ্চ আয় করা অন্যতম ভারতীয় ছবি। ছবি ব্যবসাসফল হওয়ায় পরিচালক পুষ্পার সিকুয়েল বের করার চিন্তা করেন। আর তাতে সামান্তাকে একটি গানে নাচার পাশাপাশি কিছু সিনে রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু সামান্তা না করে দিয়েছেন। তবে সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে সিনেমাটি মুক্তি পাবে। সূত্র : আনন্দবাজার।

আরও পড়ুন:

ছেলের কীর্তিতে মাঝরাতে থানায় ছুটলেন শ্রাবন্তী

প্রকাশ্যে কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ সিনেমার টাইটেল সং

১২৩৪ কোটি ছাড়িয়ে পাঠানের আয়

▐ সর্বশেষ পাওয়া সংবাদ