রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
বিনোদন

উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনয় ছাড়াও রাজনীতির প্রতি আগ্রহী তিনি। সম্প্রতি নিজেকে রাজনীতির মাঠে সক্রিয় করেছেন মাহি। বিশেষ করে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ের পর মাহিকে আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় দেখা যায়।

জানা যায়, ‍এবার তিনি এমপি নির্বাচন করতে যাচ্ছেন। ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করবেন মাহি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নিজে এই তথ্য গণমাধ্যমে জানিয়েছেন নায়িকা মাহি।

তিনি জানান, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন তিনি।

মনোনয়ন কেনার বিষয়টি জানিয়ে মাহি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। আমি ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই। নারী ও শিশুদের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

আরও পড়ুন:

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা আর নেই

আত্মহত‍্যা নয়, খুন হয়েছিলেন সুশান্ত : দাবি ময়নাতদন্তকারীর

শাকিব-বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’ সেন্সর ছাড়পত্র পেয়েছে

সর্বশেষ পাওয়া সংবাদ