শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

ভূমিকম্পে স্ত্রীসহ ‘কুরুলুস উসমান’ অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক : তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ভবন ধ্বসে চাপা পড়ে স্ত্রীসহ মারা গেছেন জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কুরুলুস উসমান’-এর অভিনেতা। নিহত এই শিল্পীর নাম জাগদুস জানকায়া। তার স্ত্রীর নাম লাজান তাগরিস।

তুর্কি প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্ম ও সিরিজটির পরিচালক মেহমেদ বোজদাগ এ তথ্য জানিয়েছেন।

জাগদুস জানকায়া এই সিরিজটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। জানকায়ার স্ত্রী লাজার তাগরিস তুরস্কের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছে বোজদাগ ফিল্ম। শোকবার্তায় অভিনেতা জাগদুস জানকায়া ও তার স্ত্রীসহ ভূমিকম্পে নিহত সবার মাগফেরাত কামনা করা হয়েছে।

জানা গেছে, নিহত অভিনেতা ‘কুরুলুস উসমান’ সিরিজে কোনিয়া প্রাসাদের একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করেছিলেন।

সিরিজটির গল্পে দেখা গেছে— আনাতোলিয়া নামের ছোট্ট একটি গ্রামের একদল লোক, যারা কায়ী গোত্র নামে পরিচিত। বাইজেন্টাইন সাম্রাজ্য এবং মঙ্গল দস্যুদের হাতে নিষ্পেষিত হতে হতে দিশেহারা মানুষগুলোর গোত্রপ্রধান সুলেমান শাহর পুত্র আরতুগ্রুল নিজেদের ভাগ্য পরিবর্তনে লড়াই শুরু করেন। ভিত্তি স্থাপন করেন উসমানি সাম্রাজ্যের।

আর তারই সুপুত্র ওসমান তার বাবার অসমাপ্ত কাজকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্যোগ নেন এবং তিল তিল করে তিনি কীভাবে ন্যায় বিচারের উসমানি সাম্রাজ্য গড়ে তোলেন, সেটাকে উপজীব্য করেই গল্প এগোয় ধারাবাহিকটির। বন্ধুত্ব, অকৃতজ্ঞতা, কৃতঘ্নতা, সাহসিকতা এবং আত্মত্যাগের এক অসাধারণ গল্প ‘কুরুলুস উসমান’।

বিশ্বের ৭২টি দেশে প্রচারিত জনপ্রিয় এ সিরিজটি আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০- সেরা সিরিজের পুরস্কার পায়।

আরও পড়ুন:

শুটিং করতে গিয়ে পা মচকে আহত শাকিব খান

১৩ বছর পর জয়-রোমানার বিয়ের খবর প্রকাশ্যে, রয়েছে সন্তানও!

দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে জাহ্নবী কাপূর

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত