শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

প্রাক্তনের অভ্যর্থনা অনুষ্ঠানে আলিয়া

বিনোদন ডেস্ক : গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে বিয়ের আসর বসার পর মুম্বাইতে আয়োজিত হলো বলিউড তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির রিসেপশন। বিয়েতে হাতে গোনা অতিথি নিমন্ত্রণ পেলেও অভ্যর্থনা অনুষ্ঠানে গোটা ইন্ডাস্ট্রিই আমন্ত্রিত ছিল। অনুষ্ঠানজুড়ে বসেছিল তারার মেলা। এদিন দেখা গেল সিদ্ধার্থের প্রাক্তন আলিয়া ভাটকেও।

প্রায় দশ বছর আগে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে একসঙ্গে ক্যারিয়ার শুরু করেন সিদ্ধার্থ-আলিয়া। সেখান থেকেই সম্পর্কের গুঞ্জন। শোনা যায়, বেশ লম্বা সময় সম্পর্কে ছিলেন তারা। তবে সময়ের সঙ্গেই বদলে যায় আলিয়া-সিডের সম্পর্কের সমীকরণ। বিচ্ছেদ হয় তাদের।

প্রাক্তনের বিয়েতে ঝলমলে শাড়িতে হাজির হলেন আলিয়া। পার্টি শুরু হতেই তিনি পৌঁছে যান। তবে সকলেই ভেবেছিলেন, রণবীর কাপুরকে সঙ্গে নিয়ে আসবেন। কিন্তু রণবীরের দেখা নেই।

আলিয়ার পরনে সিক্যুইয়েন ঠাসা কাজ করা শাড়ি, খোলা চুল, কানে হিরের দুল, ন্যুড মেকআপে যেন ঔজ্জ্বল্য ঠিকরে পড়ছে। পরিচালক ও ঘনিষ্ঠ বন্ধু অয়নের সঙ্গে হাজির হন সিড-কিয়ারার বউভাতের অনুষ্ঠানে। আলিয়া একা নন, অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন আলিয়ার শাশুড়ি মা নীতু কাপুরও। সবুজ-হলুদ-লাল নানা রঙের সালোয়ার স্যুটে দেখা গেল নীতু কাপুরকে।

তবে সবার নজর ছিল নবদম্পতি সিড-কিয়ারার দিকে। সাদা কালোর জমাটি মিশেলে সেজেছিলেন যুগল। কালো ট্যাক্সিডোতে সিদ্ধার্থ। অন্যদিকে, পান্নাখচিত ভারী গয়নার সঙ্গে সাদা-কালো মার্মেড গাউনে নজর কাড়েন কিয়ারা। অজয় দেবগন এলেন স্ত্রী কাজলের সঙ্গে। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর বরুণ ধাওয়ানও এলেন স্ত্রী নাতাশার সঙ্গে।

উল্লেখ্য, ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সিদ্ধার্থ-কিয়ারা অভিনীত ‘শেরশাহ’ ছবিটি। এতে অভিনয় করার সময়ে পরস্পর প্রণয়ে আবদ্ধ হন পর্দার এই প্রেমিক জুটি। অবশেষে বিয়ের মাধ্যমে ভালোবাসার মানুষকে চিরদিনের জন্য আপন করে নিলেন তারা। আগামীতে এই জুটিকে করণ জোহরের তিনটি ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত