সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
বিনোদন

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা আর নেই

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী (৯০) মারা গেছেন। মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী শাহানাজ খুশি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

তিনি লিখেছেন- অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭.৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইহ জগতের মায়া ত্যাগ করেছেন।

শাহানাজ খুশি বলেন, চঞ্চলের নিজ এলাকা পাবনার সুজানগর উপজেলার কামারহাট নিজের নিজ এলাকায় বুধবার তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।

জানা যায়, দুই সপ্তাহ দিন ধরে চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী হাসপাতালের ভর্তি ছিলেন। তার চিকিৎসা চলছিল আইসিইউতে। মঙ্গলবার সন্ধ্যায় স্ট্রোক করে মারা যান।

সর্বশেষ পাওয়া সংবাদ