সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
নুসরাত হত্যা মামলা - ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি ঢাকার ট্রাফিকে প্রযুক্তির ছোঁয়া - আরও ৫০ পয়েন্টে যুক্ত হচ্ছে এআই সিগন্যাল ব্যবস্থা রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ গিনিতে গভীর রাতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ স্ট্যান্ডার্ড ব্যাংকে চেয়ারম্যান নির্বাচিত নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি ছাড়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন
advertisement
বিনোদন

নতুন ওয়েব ফিল্মে সাজ্জাদ-অপু

বিনোদন ডেস্ক : প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে সত্য ঘটনার অবলম্বনে সাইকো থ্রিলার ঘরানার নির্মিত হচ্ছে সিনেমা ‘ছায়াবাজি’। নতুন এ ওয়েব ফিল্মে কাজ করছেন অভিনেতা সাজ্জাদ হোসাইন। তার বিপরীতে আছেন ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন। গত ১৭ ডিসেম্বর থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে সিনেমার দৃশ্যধারণের কাজ। সাজ্জাদ-অপু ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকাসহ অনেকে।

সাজ্জাদ হোসাইন বলেন, “সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। খুবই সুন্দর একটি গল্প। এতে আমার সঙ্গে অপুদি আছেন। তার সাথে কাজ করতে গিয়ে মনে হয়েছে সে খুবই ভাল এবং হেল্পফুল একজন মানুষ। পরিচালক হিসাবে আছেন শাকিল ভাই। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পারছি।”

সাজ্জাদ জানান, আসছে রোজার ঈদে ওয়েব ফিল্মটি মুক্তি পাবে।

এদিকে প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “অনেক আগে থেকেই আমি ওয়েব ফিল্মে কাজ করার জন্য প্রস্তাব পেয়ে আসছি। কিন্তু ব্যাটে-বলে মিলছিল না বলে কাজ করা হয়নি। গল্পের ভিন্নতার পাশাপাশি চরিত্রেও নতুনত্ব রয়েছে, এমন একটি চিত্রনাট্যের খোঁজে ছিলাম। “ছায়াবাজি’’র গল্প শুনে মনে হয়েছে যে দুটি চরিত্রে আমি অভিনয় করছি, সেই দুটি চরিত্র আমাকে ভেবেই লেখা। “ছায়াবাজি’’ মাধ্যমে আমার নতুন এই যাত্রা আমার কাছে অনেক উচ্ছ্বাসের, অনেক আনন্দের। পাশাপাশি যেহেতু এই মাধ্যমে প্রথম কাজ, তাই অবশ্যই এটা আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ। কাজটি ভালোভাবে শেষ করার জন্য সব ধরনের চেষ্টা করব।”

উল্লেখ্য, চ্যানেল আইয়ের আলোচিত রিয়েলিটি শো ‘কে হবে মাসুদ রানা’র প্রথম রানার আপ হয়ে শোবিজে পরিচিত পান সাজ্জাদ হোসাইন। তরুণ প্রতিভাবান এ চিত্রনায়ক এরইমধ্যে ‘এমআরনাইন’, ‘মোনা’ ‘নেটওয়ার্ক’ ‘প্রেম পুরান’ সিনেমাগুলোর কাজ শেষ করেছেন। সিনেমাগুলো বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ