শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু রোববার : শ্রমমন্ত্রী ১০ বিষয়ে ফেল, ফল জালিয়াতি করে পাস! - শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা, প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত,আহত ৩ নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২ জীবদ্দশায় স্বদেশে ফেরার আকুতি ব্যর্থ - মৃত্যুর পর মর্গে বন্দি ভারতীয় দুই নাগরিকের মরদেহ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ - কোন বোর্ডে পাসের হার কত দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
বিনোদন

হঠাৎ বদলে গেল সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ!

বিনোদন ডেস্ক : বলিপাড়ার পছন্দের জুটি সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী বিয়ের আসর বসেছে জয়সলমেরে। কাউন্টডাউন শুরু। হাতে আর মাত্র এক দিন। কথা ছিল, ৬ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে অতিথিদের আনাগোনা। মলহোত্র এবং কিয়ারা আডবাণীর বিয়েতে যোগ দিতে মুম্বাই থেকে রাজস্থান এসে পৌঁছেছেন কর্ণ জোহর, শাহিদ কাপূরের মতো তারকারা।

কিন্তু সূত্রের পাওয়া তথ্য অনুযায়ী, তারিখ বদল হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের।

সোমবার (৬ ফেব্রুয়ারি) নয় সিদ্ধার্থ-কিয়ারা বিয়ে হবে ৭ ফেব্রুয়ারি। হোটেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার সন্ধ্যায় সূর্যগড় প্রাসাদে হবে মেহেন্দির অনুষ্ঠান। তার পর ৬ তারিখ সকালে গায়ে হলুদ, সন্ধ্যায় আয়োজন করা হয়েছে জমজমাট সঙ্গীত অনুষ্ঠানে। বিয়ে মঙ্গলবার।

আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরেই সাত পাকে বাঁধা পড়তে চান সিদ্ধার্থ-কিয়ারা। বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ১০০ জন। এ ক্ষেত্রে ভিকি-ক্যাটরিনার পন্থাই গ্রহণ করেছেন তাঁরাও। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

এবার দিনাজপুরের ‘ইয়াসমিন’ হচ্ছেন মিম

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সানি লিওন

▐ সর্বশেষ পাওয়া সংবাদ