সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
বিনোদন

ঈদে আসছে অপু-সাইমনের ‘লাল শাড়ি’

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস এবার প্রযোজনায় নাম লেখালেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম অপু-জয় চলচ্চিত্র। সরকারি অনুদানে অপু নির্মাণ করছেন ‘লাল শাড়ি’ সিনেমাটি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমার নায়ক সাইমন সাদিক।

এদিকে প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে সিনেমাটির। এখন চলছে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ। ফেব্রুয়ারির মধ্যেই সব কাজ শেষ করে ‘লাল শাড়ি’ সেন্সরে জমা দেবেন বলে জানিয়েছেন পরিচালক করছেন বন্ধন বিশ্বাস।

তিনি জানান, আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। সে লক্ষ্য নিয়ে সব কাজ চলছে। ‘লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে।

বন্ধন বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি, আগামী রোজার ঈদে দর্শকদের দেখাতে পারব।’

অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা।

সর্বশেষ পাওয়া সংবাদ