সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
বিনোদন

নতুন পরিচয়ে চিত্রনায়ক রিয়াজ

বিনোদন ডেস্ক : বাজারে আসছে নিত্যনতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এর ধারাবাহিকতায় এবার বাজারে এলো চ্যানেল আইয়ের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’।

নতুন এই প্ল্যাটফর্মটির প্রকল্প পরিচালক হিসেবে আছেন চিত্রনায়ক রিয়াজ। বুধবার দুপুরে চ্যানেল আই ভবনে ‘আইস্ক্রিন’র সাবস্ক্রিপশন পরিকল্পনা তুলে ধরেন তিনি।

রিয়াজ জানান, বিশ্বমানের ডিজিটাল বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে আসছে আইস্ক্রিন। সিনেমা, ওয়েব সিরিজ ছাড়াও সব ধরনের কনটেন্ট খুব সহজেই চ্যানেল আইয়ের এই ওটিটি প্লাটফর্মে দেখতে পারবেন দর্শক। প্রিমিয়াম কন্টেন্ট দেখতে দর্শকের সুবিধার কথা চিন্তা করে সাবস্ক্রিপশনে তিনটি প্ল্যান রয়েছে।

আইস্ক্রিনে তিনটি প্ল্যান- এক মাস, ৬ মাস ও এক বছরের। ৩০ দিনের সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে মাত্র ২৫ টাকা। ৬ মাস ও ১ বছরের জন্য সাবস্ক্রিপশন ফি যথাক্রমে ১২৫ ও ২২৫ টাকা।

আইস্ক্রিনের অপারেশন ম্যানেজার আসাদ ইসলাম বলেন, আমরা আপাতত ঘরোয়া আয়োজনে সাবস্ক্রিপশন পরিকল্পনার পরীক্ষামূলক চালু করলাম। শিগগির জমকালো আয়োজনে ‘আইস্ক্রিন’ এর উদ্বোধন ঘোষণা হবে। কনটেন্ট নিয়েও থাকছে চমকপ্রদ ঘোষণা।

‘আইস্ক্রিন’ এর সাবস্ক্রিপশনে শুভ সূচনা লগ্নে চ্যানেল আই ভবনে এদিন আরও উপস্থিত ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, চ্যানেল আইয়ের সেলস ও মার্কেটিং বিভাগের ইসহারুল হক।

সর্বশেষ পাওয়া সংবাদ