বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম
বিনোদন

ইউএনডিপির শুভেচ্ছাদূত হলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী ও উন্নয়ন কর্মী জয়া আহসান আগামী দুই বছরের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে এই দায়িত্ব কার্যকর হবে জয়ার।

২০২২ সাল থেকে ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন জয়া। স্বেচ্ছাসেবক হিসেবে সংগঠনটির সঙ্গে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কাজ করবেন তিনি। শুভেচ্ছাদূত হিসেবে এই ২ বছরে মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি -২০৩০ অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন এই নায়িকা।

এ বিষয়ে জয়া বলেন, ‘আমি পুনরায় ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত, আরেকদিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে পারব ভেবে নিজেকে সম্মানিত মনে করছি। আমি এসডিজি বিষয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় থাকব।’

তিনি আরও বলেন, ‘এসডিজি অর্জনের জন্য মাত্র সাত বছর বাকি আছে। আমাদের পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য এটাই উপযুক্ত সময়। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে নাগরিক হিসেবে আমাদের সবাইকে নিজেদের ভূমিকা পালন করতে হবে।’

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, জয়া আহসানের মতো একজন জনপ্রিয় অভিনেত্রী, যিনি সমাজের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ, এমন একজন ইউএনডিপির শুভেচ্ছাদূত হওয়াতে আমরা সৌভাগ্যবান।

গত ১ বছরে তার মাধ্যমে আমাদের কথা দেশ ও দেশের বাইরের মানুষকে আরও বেশি পৌঁছানো গেছে। ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব, যা সুন্দর, সুখী এবং সবার জন্য সমান একটি পৃথিবী গড়ে তোলার জন্য সহায়ক হবে বলেও মনে করেন ইউএনডিপির এই প্রতিনিধি।

আরও পড়ুন:

কানাডায় মুক্তি পাচ্ছে ‘পরাণ’

৮ দিনে ‘পাঠান’ সিনেমার আয় ৮৬৩ কোটি

এই সম্পর্কিত আরো

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম