সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
বিনোদন

নতুন লুকে ভাইরাল শাহরুখ

বিনোদন ডেস্ক : ‘পাঠান’ ছবি দিয়ে কিং খান চার বছর পর বড়পর্দায় ফিরেই ঝড় তুলেছেন। চলতি বছরে তার আরও দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। ‘পাঠান’ সিনেমার সাফল্যের মধ্যেই শাহরুখ খান ফিরলেন তার পরবর্তী সিনেমা ‘জওয়ান’-এর শুটিংয়ে। আর সেই সেট থেকেই ভাইরাল হয়েছে বলিউড বাদশার একটি ছবি।

কিং খান পরবর্তী সিনেমার শুটিংয়ে মন দিয়েছেন। জানা গেছে, এখন চলছে ‘জওয়ান’ সিনেমার শুটিং। পুরো মুখে ব্যান্ডেজ করা পোস্টার প্রকাশ্যে এসেছিল আগেই। এবার সেই লুকেই শুটিং সেট থেকে ভাইরাল হয়েছে শাহরুখের একটি ছবি। সেই সিনেমায় দেখা যাচ্ছে শাহরুখ খানের পুরো মুখ ব্যান্ডেজ করা। চোখ খোলা, বেরিয়ে আছে চুলের লম্বা ‘লকস’।

শাহরুখের ছবিটি ভাইরাল হতেই শাহরুখের ভক্ত-অনুরাগীদের কমেন্টের বন্যা। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘রাজা এখন থামবেন না। উনিই সেরা।’ অন্য একজন লিখেছেন, ‘বাহ পাঠান এখন জওয়ান।’

অ্যাটলির পরিচালনায় নির্মিত হচ্ছে ‘জওয়ান’। সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে দক্ষিণের তারকা নয়নতারা ও বিজয় সেতুপতিকে। এই সিনেমাতে অজস্র অ্যাকশন দৃশ্য থাকবে বলে জানা গেছে। এরই মধ্যে মুক্তি পাওয়া টিজারেও তা স্পষ্ট। সিনেমার প্রযোজনার দায়িত্ব পালন করছেন শাহরুকের স্ত্রী গৌরী খান, অর্থাৎ ‘রেড চিলিজ্ এন্টারটেনমেন্ট’।

২০২২ সালের জুন মাসে প্রকাশ্যে আসে ‘জওয়ান’ সিনেমার টিজার। প্রথম ঝলকেই মন জয় করেন কিং খান। ‘জওয়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ জুন, ২০২৩ সালে, পাঁচ ভাষায়- হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়। সিনেমাটির জন্য শাহরুখ ভক্তরা অপেক্ষায় আছেন।

উল্লেখ্য, ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছাড়াও চলতি বছরেই মুক্তি পাবে শাহরুখের তৃতীয় সিনেমা রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। এই সিনেমায় শাহরুখ প্রথম রাজকুমার হিরানি ও তাপসী পান্নুর সঙ্গে অভিনয় করবেন বলে জানা গেছে।

এদিকে ভারতে ‘পাঠান’ সিনেমাটি এরই মধ্যে ৩২৫ কোটির গণ্ডি পেরিয়ে গেছে। বিশ্বজুড়ে অবশ্য সেই ব্যবসার পরিমাণ ছাড়িয়েছে ৬৩৫ কোটির গণ্ডি। মনে করা হচ্ছে এই সিনেমা আজ ১৯ কোটি মতো ব্যবসা করবে যা গতকালের তুলনায় ২০-২৫ শতাংশ কম। একাধিক রেকর্ড ভেঙেছে এই সিনেমা। সবাই বলছে, এই সিনেমা বলিউডের অনন্য ইতিহাস হয়ে থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ