শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
বিনোদন

রুনা লায়লাকে সম্মাননা প্রদান করবে শিল্পকলা একাডেমি

আগামী ২৪ জুলাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কন্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠিতব্য আয়োজন থেকে প্রাপ্ত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হবে।

কিংবদন্তি শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা এবং সংগীতের ভুবনে তাঁর অবদানকে জাতীয়ভাবে সম্মানিত করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আগামী ২৪ জুলাই আয়োজন করেছে সম্মাননা প্রদান অনুষ্ঠানের।

জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান করা হবে এবং অনুষ্ঠিত হবে একক সংগীতানুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানে বন্যার্তদের সাহায্যার্থে গাইবেন তিনি। বন্যার্তদের সহযোগিতায় টিকিটের মূল্য থাকছে ২০০০, ৩০০০ এবং ৫০০০ টাকা। অনুষ্ঠানে প্রাপ্ত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ।

বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ডাঃ জাহেদ উর রহমান,  উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি  মন্ত্রণালয়।

এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

স্বাগত বক্তৃতা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ।

ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ও জনপ্রিয় সংগীত তারকা রুনা লায়লা একক সঙ্গীতানুষ্ঠানে বিভিন্ন ভাষায় তাঁর জনপ্রিয় ও বিখ্যাত গানগুলো গাইবেন বলে একাডেসি সূত্র জানিয়েছে।

কণ্ঠশিল্পী রুনা লায়লা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে অনেক আগেই বাংলা ভাষায় অসংখ্য জনপ্রিয় গান যেমন উপহার দিয়েছেন তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে উর্দু, হিন্দি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন।  

রুনা লায়লা বাংলাদেশের সংগীত ভুবনের এক অনন্য দীপশিখা, যিনি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে চলেছেন। তাঁর কণ্ঠে সংগীত কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, তা হয়ে উঠেছে সৌন্দর্যবোধ, মানবিকতা, আবেগ, প্রেম, দেশাত্মবোধ এবং সাংস্কৃতিক ঐক্যের এক চিরন্তন ভাষা।

সর্বশেষ পাওয়া সংবাদ