শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
বিনোদন

অন্য ধর্মের নারীকে বিয়ে

আমির খানকে হত্যায় ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা!

এবার  বলিউড অভিনেতা ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে হুমকির অভিযোগ উঠেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। আমিরের তৃতীয় বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামে পরিচিত এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আমিরের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ তোলেন। পোস্টে দাবি করা হয়, এ ধরনের কর্মকাণ্ড তারা মেনে নেবে না এবং অভিনেতাকে এর পরিণতি ভোগ করতে হবে।

তবে এনডিটিভি জানিয়েছে, ওই পোস্টের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে আমিরের তৃতীয় বিয়ে ঘিরে রাজনৈতিক মহলেও বিতর্ক শুরু হয়েছে। মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে অভিনেতাকে কটাক্ষ করে মন্তব্য করেন। পরে অযোধ্যার ধর্মীয় নেতা জগৎগুরু পরমহংস আচার্য আরও বিতর্কিত বক্তব্য দিয়ে ঘোষণা করেন, আমির খানকে হত্যা করতে পারলে ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি ওই ব্যক্তির আইনি লড়াইয়ের খরচও বহনের ঘোষণা দেন তিনি। তাঁর এই বক্তব্য নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

এর আগে বজরং দলও আমিরের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ তোলে। বিহারের ফোর্বসগঞ্জে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ করেন, ‘আমির খান ভারত ছাড়ো’ স্লোগান দেন এবং অভিনেতার কুশপুত্তলিকা দাহ করেন। সংগঠনের এক নেতা অভিযোগ করেন, আমির বারবার হিন্দু পরিবারের মেয়েদের বিয়ে করে সমাজকে অপমান করছেন।

এমন পরিস্থিতিতে আমির খানের পাশে দাঁড়িয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও অভিনেতা আমিন হাজি। তিনি বলেন, আমির সব সময় সম্পর্ককে সম্মান করেছেন এবং প্রতিটি সম্পর্ক শেষ হওয়ার পরও সাবেক পরিবার ও সন্তানদের প্রতি নিজের দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা হলেও মানুষ তাঁর সেই দিকটি দেখেন না বলেও মন্তব্য করেন তিনি।

গত ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে গৌরী স্প্র্যাটকে আইনিভাবে বিয়ে করেন আমির খান। গত মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তিনি।

এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে। বর্তমানে দুই সাবেক স্ত্রীর সন্তানদের প্রতিপালনে যৌথভাবে দায়িত্ব পালন করছেন এই অভিনেতা।

সর্বশেষ পাওয়া সংবাদ