বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
বিনোদন

আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী মেরী মনোয়ার।

তিনি জানান, গত রোববার (১৪ জুন) তাকে (মুস্তাফা মনোয়ার) রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন মুস্তাফা।

মেরী বলেন, ‘১৪ জুন ওনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওনার প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অবস্থা বুঝে চিকিৎসকরা আইসিইউতে রাখার পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে রয়েছেন।’

বছর দুয়েক ধরেই নানা অসুস্থতার সঙ্গে লড়ছেন মুস্তাফা মনোয়ার। কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। ২০২৪-এর সেপ্টেম্বরে একবার তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল। পরে সেসব সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আসে। এখন নিউমোনিয়ার ব্যাকটেরিয়া তাকে বেশি ভোগাচ্ছে।

দেশে সংস্কৃতি বিকাশে অনন্য অবদান রেখেছেন মুস্তাফা মনোয়ার। কর্মজীবনের শুরুটা আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে। পরে হয়ে ওঠেন দেশে পাপেট শোয়ের পথিকৃৎ।

গ্রামবাংলার পুতুলনাচের ঐতিহ্য টিভি পর্দায় নিয়ে আসেন তিনি। শিশুদের জন্য তার বিভিন্ন অনুষ্ঠান যুগ যুগ ধরে আলো ছড়িয়েছে প্রজন্মের মনে। শিল্পকলায় এমন অনন্য অবদানের জন্য ২০০৪ সালে একুশে পদক পেয়েছেন তিনি। ২০১৮-তে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে পেয়েছেন ‘সুলতান স্বর্ণপদক’।

সর্বশেষ পাওয়া সংবাদ