বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
বিনোদন

সুপারহিট ৪টি সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্সে 'সামার বাংলা হিট ফেস্ট'

দেশের সিনেমাপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে দেশের অভিজাত সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স।   আগামী ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। 

যেখানে প্রদর্শিত হবে আলোচিত চারটি বাংলা সিনেমা মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাকিব খান ঈধিকা পালের বরবাদ, রায়হান রাফী পরিচালিত শাকিব খান, সাবিলা, জয়া আহসানের তাণ্ডব।

আরও রয়েছেন তানিম নূর পরিচালিত জাহিদ হাসান, আফসানা মিমি, সাদিয়া আয়মানের উৎসব এবং মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূরের বনলতা এক্সপ্রেস।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহব্যাপী এই আয়োজনের মাধ্যমে দর্শকরা বড় পর্দায় উপভোগ করতে পারবেন সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত ও দর্শকপ্রিয় চলচ্চিত্রগুলো। ভিন্ন ভিন্ন গল্প, নির্মাণশৈলী ও অভিনয়গুণে প্রশংসিত এই চার সিনেমাকে একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

উৎসবের উদ্দেশ্য ও প্রত্যাশা ব্যক্ত করে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “তীব্র গরমের এই মৌসুমে দর্শকদের সুস্থ বিনোদন দিতে এবং দেশীয় চলচ্চিত্রের জোয়ার বজায় রাখতেই আমাদের এই বিশেষ আয়োজন। আমরা সব সময় দর্শকদের রুচিশীল সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, এমন আরো অনেক দর্শকপ্রিয় বাংলা সিনেমা নিয়ে এমন ফেস্টিভ্যাল করতে চাই। আশা করছি, ভিন্ন ভিন্ন ঘরানার এই ৪টি চলচ্চিত্র সব বয়সের দর্শককে হলমুখী করবে এবং ‘সামার বাংলা হিট ফেস্ট’ বাংলা সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সিনেমাগুলোর প্রদর্শনসূচি ও টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যাবে।

বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াতে এবং বড় পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতাকে উৎসবমুখর করে তুলতেই এই আয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার অপেক্ষা, এক সপ্তাহের এই বিশেষ উৎসবে দর্শকদের সাড়া কতটা পাওয়া যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ