শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ১১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন ২০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ আইসিসির মাস সেরার দৌড়ে হাসান মাহমুদ ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খুলশীর ৮ তলা ভবনে ৬৩ বিদেশি গ্রেপ্তার - পাসপোর্ট নেই, টাকা-ডলারও নেই, খুলশীর ৬৩ বিদেশি ঘিরে প্রশ্ন দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
advertisement
বিনোদন

কলকাতায় ‘হেনস্তার’ বিষয়ে যা বললেন মোশাররফ করিম

কলকাতায় হেনস্তার শিকার হওয়ার যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটিকে সম্পূর্ণ গুঞ্জন এবং অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। পাশাপাশি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।

মঙ্গলবার (১৬ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘিরে দাবি ওঠে, কলকাতার নিউ মার্কেট এলাকায় স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় একদল ব্যক্তি মোশাররফ করিমকে লক্ষ্য করে কটূক্তি করেন এবং পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে গড়ায়। পরে বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোশাররফ করিম গণমাধ্যমকে বলেন, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’

তিনি বর্তমানে সস্ত্রীক কলকাতায় সম্পূর্ণ নিরাপদে আছেন এবং স্রেফ ভ্রমণের উদ্দেশ্যেই সেখানে গিয়েছেন। আরো তিন-চার দিন কলকাতায় কাটিয়ে তিনি ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন।

এর আগে তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁইও জানান, সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরটি সত্য নয় এবং তাদের সঙ্গে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তাঁর স্ত্রী। তাঁদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি।

 

সর্বশেষ পাওয়া সংবাদ