রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান উদ্বোধনী দিনে ‘কৃষক কার্ড’র প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক সার ব্যবস্থাপনা ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম গঠন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ১১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন ২০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
advertisement
বিনোদন

এবার ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

এবার ওটিটি আসছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। ওটিটি প্ল্যাটফর্মে হইচই-তে খুব শিগগিরই দেখা যাবে সিনেমাটি। সম্প্রতি হইচই বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে তা জানানো হয়েছে। 

সিনেমাটির সহ প্রযোজনায় রয়েছে হইচই বাংলাদেশ। গত শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্টার প্রকাশ করা হয়। সেখানে লেখা, ঈদের শ্রেষ্ঠ ব্লকবাস্টার ছায়াছবি এবার আসছে হইচই-তে।

ক্যাপশনে দর্শকদের উদ্দেশ্যে তারা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, ‘এই যাত্রার গন্তব্য জানেন? বলতে পারবেন কী আসতে চলেছে হইচই-তে?’

পোস্টটি সামাজিক মাধ্যমে আসার পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন, ওটিটিতে আগুন ধরিয়ে দেবে।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি মুক্তির পর থেকেই দেশের সিনেমা হলগুলোতে ব্যাপক সাড়া পায়। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি ব্যাপক প্রশংসা ও বাণিজ্যিক সাফল্য কুড়িয়েছে। 

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন দেশের একঝাঁক শীর্ষ তারকা। এর বিভিন্ন চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক, জাকিয়া বারী মম, শ্যামল মওলা ও ইন্তেখাব দিনারের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীদের। বুড়িগঙ্গা টকিজ, ডোপ প্রোডাকশন ও হইচই স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির ওটিটি মুক্তির সুনির্দিষ্ট তারিখ জানতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমা প্রেমীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ