রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান উদ্বোধনী দিনে ‘কৃষক কার্ড’র প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক সার ব্যবস্থাপনা ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম গঠন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ১১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন ২০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
advertisement
বিনোদন

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিল

অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

বুধবার (১৩ মে) এ তথ্য জানিয়েছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

তিনি জানান, অভিনেত্রী জেবা জান্নাত–এর লিখিত অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাসুমা রহমান তানি বলেন, ‘আমরা চলচ্চিত্রটির সেন্সর দিয়েছিলাম। তখন এটির বিরুদ্ধে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। পরে জেবা জান্নাত লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, “কন্ট্রাক্ট ম্যারেজ” একটি নাটক বলে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল। পরে সেটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হলে তিনি আপত্তি জানান। তার সঙ্গে নাটকের চুক্তি হয়েছে, সিনেমার বিষয়ে কোনো চুক্তি হয়নি। সে কারণেই আমরা মুক্তির অনুমতি বাতিল করেছি।’

এর আগে এই প্রজেক্ট নিয়ে আপত্তি জানান অভিনেত্রী মৌসুমীও। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে এক ঘণ্টার নাটক হিসেবে কাজটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। পরে সেটি টেলিফিল্ম করার কথা বলা হলেও সম্প্রতি জানতে পারেন, এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত। এটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। তবে মুক্তির মাত্র দু’দিন আগে অভিযোগের প্রেক্ষিতে এর সেন্সর ছাড়পত্র বাতিল হলো।

সর্বশেষ পাওয়া সংবাদ