বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম
কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পটুয়াখালীতে সেতুতে দৃশ্যমান ত্রুটি, অ্যাপ্রোচে পুরোনো ইটের খোয়া ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিবিএ’র বৈঠক অনুষ্ঠিত সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ  নিয়ে এলো “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম” ও মোবাইল অ্যাপ “পিট্রেড”
advertisement
বিনোদন

শ্যুটিংয়ে আহত বলিউড অভিনেতা রাহুল দেব

ঠিক এক বছর আগেই দাদা মুকুল দেবকে হারিয়েছেন। সেই শোক ভুলে কাজে ফিরেছেন অভিনেতা রাহুল দেব। এরই মাঝে শ্যুটিং করে গিয়ে দুর্ঘটনার মুখে অভিনেতা। খলনায়কের ভূমিকায় হোক বা কোনো দাপুটে চরিত্রে, রাহুল দেব বরাবরই ঝুঁকি নিতে পছন্দ করেন। সেই ঝুঁকি নিতে গিয়েই এবার বড়সড় বিপত্তির মুখে পড়লেন টলিউড ও বলিউডের এই পরিচিত মুখ।

জানা গেছে, গত মাসের শেষ দিকে গোয়ায় একটি নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের শ্যুটিং করছিলেন রাহুল। সেখানে একটি বিশেষ অ্যাকশন দৃশ্য ছিল যেখানে তাঁকে বেশ উঁচু থেকে নিচে লাফ দিতে হত। সাধারণত এই ধরণের ঝুঁকিপূর্ণ দৃশ্যে অনেক অভিনেতা ‘বডি ডাবল’ বা স্টান্টম্যানের সাহায্য নেন। কিন্তু ফিটনেস সচেতন রাহুল নিজেই দৃশ্যটি করার সিদ্ধান্ত নেন। কথা ছিল, ওপর থেকে লাফ দেওয়ার পর নিচে রাখা নরম কুশনের ওপর তিনি ল্যান্ড করবেন।

পরিকল্পনা মতোই সব এগোচ্ছিল। রাহুল ওপর থেকে লাফও দেন। কিন্তু দুর্ভাগ্যবশত ল্যান্ড করার ঠিক আগের মুহূর্তে পায়ের নিচের কুশনটি সামান্য সরে যায়। ভারসাম্য হারিয়ে মাটিতে আছড়ে পড়েন অভিনেতা। সেই সময় তাঁর বাম পায়ের গোড়ালি মারাত্মকভাবে ঘুরে যায়। শ্যুটিং সেটে উপস্থিত কর্মীরা দ্রুত তাঁর সাহায্যে এগিয়ে আসেন। তবে অভিনেতা হিসেবে দায়বদ্ধতার পরিচয় দিয়ে সেই অসহ্য যন্ত্রণা সহ্য করেও ওই অবস্থাতেই শ্যুটিংয়ের বাকি কাজটুকু শেষ করেন তিনি। 

চোট কতটা গুরুতর তা প্রথমে বুঝতে পারেননি রাহুল। শ্যুটিং শেষ করে ফেরার দুদিন পর ব্যথা বাড়তে থাকায় তিনি চিকিৎসকের দ্বারস্থ হন। এক্স-রে করার পর জানা যায়, তাঁর বাম পায়ের গোড়ালি বা অ্যাঙ্কেলে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ বা সূক্ষ্ম চিড় ধরেছে। চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই তাঁর পায়ে প্লাস্টার করে দিয়েছেন এবং আগামী তিন সপ্তাহ তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এই দুর্ঘটনার খবরে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন টলিপাড়া ও বলিউডের সতীর্থরা। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ