বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৭ জন

নিজস্ব প্রতিবেদক : বইমেলা ২০২২-এ প্রকাশিত সেরা বইয়ের মধ্যে থেকে ছোটদের সময় ’শিশুসাহিত্য ২০২২’ পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২২ প্রদান ও ছড়াপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি কবি ড. মুহাম্মদ সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিশুসাহিত্যিক নাসির আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছড়াকার ও শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া।

এ সময় প্রধান অতিথি ড. মুহাম্মদ সামাদ বলেন, সাহিত্যের সব শাখার মধ্যে শিশুসাহিত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার কাছে গ্রহণযোগ্য। আমাদের আগামী প্রজন্মের সুষ্ঠু বিকাশের জন্য শিশুসাহিত্য বেশি বেশি চর্চা করতে হবে। ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার যাঁরা পেয়েছেন তাঁরা ইতিমধ্যে শিশু সাহিত্যে অনেক অবদান রেখেছেন। তাঁর জন্য এই পুরস্কার।

বিশেষ অতিথি কবি নাসির আহমেদ বলেন, ছোটদের সময়ে আমি নিয়মিত লিখি। অসাধারণ একটি কাগজ। সারাদেশের স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা কাগজটি পড়বে। তোমাদের মেধা বিকাশের জন্য কাগজটি খুবই গুরুত্বপূর্ণ।

সভাপতি শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া বলেন, আমাদের দেশে শিশুসাহিত্যের অনেক কাগজ আছে ছোটদের সময় এর ভিতরে অন্যতম। তরুণদের লেখার পাশাপাশি সেরা লেখকের সেরা লেখায় কাগজটি প্রকাশিত হয় যার প্রতিটি সংখ্যায়ই সংগ্রহে রাখার মতো।

ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২২ যাঁরা পেয়েছেন তারা হলেন- কিশোর উপন্যাসে কাইজার চৌধুরী, ছড়ায় মাহমুদউল্লাহ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে ফারুক হোসেন, কিশোর গল্পে মানজুর মুহাম্মদ, প্রচ্ছদ শিল্পে ধ্রুব এষ ও তরুণ শিশুসাহিত্যিক নেয়ামুল হক, এফসিএস ও হাসনাইন আহমদ।

ছড়া পাঠ করেন- ছড়াকার আহমেদ জসিম, আহমদ মতিউর রহমান, স. ম. শামসুল আলম, দেলওয়ার বিন রশিদ, ইউসুফ রেজা, মোশতাক আহমেদ, চন্দনকৃষ্ণ পাল, রমজান মাহমুদ, সরকার হুমায়ুন, গোলাম নবী পান্না, হাসান রাউফুন, অদ্বৈত মারুত, গিয়াস উদ্দিন রূপম, কাজী মোহিনী ইসলাম, ওমর ফারুক নাজমুল, হোসাইন মোহাম্মদ দেলোয়ার, শারমিন ইসলাম রত্না, ফারজানা রাউফুন, অজিতা মিত্র, হোসাইন আল নাহিদ, শাহিন রায়হান, সুলতান মাহমুদ সহ অনেকেই।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ছোটদের সময় সম্পাদক শিশুসাহিত্যিক ও ছড়াকার মামুন সারওয়ার।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১