মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

শিশুসাহিত্য ‘পুরস্কার-২০২২’ পাচ্ছেন নেয়ামুল হক, এফসিএস

নিজস্ব প্রতিবেদক : ছোটদের সময় একটি পত্রিকা। ছোটদের সময় একটি প্রকাশনা। ছোটদের একটি আন্দোলন। ছোটদের সময়-এর উদ্যোগে বইমেলা ২০২২-এ প্রকাশিত সেরা বইয়ের মধ্যে থেকে ছোটদের সময় ’শিশুসাহিত্য ২০২২’ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার বিকেল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন কবি ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশেষ অতিধি হিসেবে উপস্থিত থাকবেন কবি নাসির আহমেদ।

সুজন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখবেন কবি আসলাম সানী এবং স্বাগত বক্তব্য রাখবেন মামুন সারওয়ার।

এবারে ’শিশুসাহিত্য ২০২২’ উপন্যাসে কাইজার চৌধুরী, ছড়ায় মাহমুদউল্লাহ, প্রবন্ধে আমীরুল ইসলাম, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে ফারুক হোসেন, কিশোর গল্পে মানজুর মুহাম্মদ, প্রচ্ছদে ধ্রুব এষ ও তরুণ লেখক নেয়ামুল হক, এফসিএস এবং হাসনাইন আহমদ এ পুরস্কারে মনোনীত হয়েছেন।

পুরস্কার কমিটির আহ্বায়ক কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে ছড়া পাঠ করবেন যারা- ফারুক নওয়াজ, হাসান হাফিজ, আহমেদ জসিম, দিলারা মেসবাহ, রোকেয়া খাতুন রুবী, রহীম শাহ, আশরাফুল আলম পিন্টু, আহমদ মতিউর রহমান, স.ম. শামসুল আলম, নজরুল ইসলাম নাইম, বকুল হায়দার, মানিক মোহাম্মদ রাজ্জাক, আহসান মালেক, ইউসুফ রেজা, বাপ্পি রহমান, ইমরুল ইউসুফ, রমজান মাহমুদ, মোশতাক আহমেদ, হুমায়ূন কবীর ঢালী, সোহেল মল্লিক, সরকার হুমায়ূন, দুলাল নজরুল, জাকির হোসেন কামাল, দেলওয়ার বিন রশিদ, রিফাত নিগার শাপলা, তাহমিনা কোরাইশী, আইরীন নিয়াজী মান্না, চন্দনকৃষ্ঞ পাল, গোলাম নবী পান্না, ওমর নাজমুল ফারুক, ইফতাখার শিবলী, নজরুল ইসলাম শান্ত, নাসিরউদ্দিন তুসী, দালান জাহান, মফিজুল হক, পার্থ প্রতিম দে, গিয়াস উদ্দিন রুপম, আরেফিন রব, হাসান রাউফুন, কাজী মোহিনী ইসলাম, ইমরান পরশ, অদ্বৈত মারুত, কামাল হোসাইন, কাদের বাবু, আসাদ জোবায়ের, মঈন মুরসালিন, হালিম নজরুল, আরিফ বখতিয়ার, হোসাইন মোহাম্মদ দেলোয়ার, নাফে নজরুল, ফারজানা রাউফুন, রবিবুল ইসলাম, মাহমুদ বিক্রয়, আহমদ স্বাধীন, বোরহান মাসুদ, গাজী তানভীর আহমেদ, অজিত মিত্র, শারমিন সুলতানা রিনা, শাহাদাত শাহেদ, হোসাইন আল নাহিদ, শাহিন রায়হান, রাসেল খান।

সর্বশেষ পাওয়া সংবাদ