বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার গুণগতমান নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যুগোপযোগী শিক্ষা কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার গুণগতমান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার বঙ্গভবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. মো. নুরুল আলম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এর উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার (তাপু) পৃথকভাবে সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসস’কে জানান, ‘আনুষ্ঠানিক শিক্ষাক্রমের পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের প্রতিও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য।’
বৈঠকে বিশ্ববিদ্যালয় উপাচার্যগণ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন পরিকল্পনার বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন।

download (1)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিন সদস্যের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এই সময় রাবির ভিসি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের পরিকল্পনার একটি কপি ও রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি এই বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র। এই সময় উপাচার্য রাষ্ট্রপতিকে আগামী নভেম্বর অনুষ্ঠিতব্য রাবি’র কনভোকেশনে যোগদানের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জনের উন্মুক্ত ক্ষেত্র। শিক্ষার্থীরা যাতে সমসাময়িক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে জ্ঞান অর্জন করতে পারে এবং প্রতিযোগিতামূলক বিশ্বের নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পারে শিক্ষা কার্যক্রমকে সেভাবে সাজাতে হবে।

রাষ্ট্র প্রধান বলেন, ‘গবেষণার ক্ষেত্রে সংখ্যার চেয়ে গুণগতমানকে অগ্রাধিকার দিতে হবে। এই গবেষণার সুফল যাতে সকলের দ্বারে পৌঁছানো যায় সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।’

তিনি শিক্ষা কার্যক্রম সাজানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনেরও মতামতের প্রতি গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ