বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

দুই দিনব্যাপী শুরু হচ্ছে নোয়াখালী কবিতা উৎসব

নোয়াখালী প্রতিনিধি: ‘কবিতার জাগরণ উপকূলে আমরণ’ এই শ্লোগানে নোয়াখালীতে কাল (২৩ মে বৃহস্প্রতিবার) থেকে দুই দিনব্যাপী শুরু হচ্ছে নোয়াখালী কবিতা উৎসব। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই উৎসবে জাতীয় পর্যায়ের আমন্ত্রিত কবি, ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালীর কবি এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ভারতের কবিরা অংশ নিবেন। উৎসব উপলক্ষে বুধবার সকালে জেলা শহরের মৌমাছি কচি কাঁচার মেলা ভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নোয়াখালী কবিতা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক কবি বদরুল হায়দার জানান, বৃহস্প্রতিবার বিকেল ৩টায় শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত ও নোয়াখালীর আঞ্চলিক গান পরিবেশনের মধ্যদিয়ে দুই দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরীকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম এমপি। সভাপতিত্ব করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. দিদার উল আলম। উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনের মধ্যে রয়েছে সেমিনার, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নোয়াখালী কবিতা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক কবি বদরুল হায়দার, যুগ্ম আহবায়ক কবি মিন্টু সারেং, কবি প্রত্যয় জসীম, ও উৎসবের নোয়াখালী জেলা সমন্বয়ক কবি সাংবাদিক জামাল হোসেন বিষাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উদযাপন পরিষদের সদস্য কবি মশিউর রহমান মসী, কবি অভিলাষ দাস, কবি মহিউদ্দিন চৌধুরী মোহন, কবি ফিরোজ শাহ প্রমূখ।

সর্বশেষ পাওয়া সংবাদ