শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ ঘোষণা

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য এবার এ পুরস্কার পাচ্ছেন ১৫ জন সাহিত্যিক।

বুধবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিকদের নাম ঘোষণা করা হয়।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২২-এর সদস্যদের সম্মতিতে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রাপ্তরা হলেন–

১. কবিতায় ফারুক মাহমুদ, তারিক সুজাত।

২. কথাসাহিত্য- তাপস মজুমদার, পারভেজ হোসেন।

৩. প্রবন্ধ/গবেষণা- মাসুদুজ্জামান।

৪. অনুবাদে- আলম খোরশেদ।

৫. নাটকে- মিলন কান্তি দে, ফরিদ আহমদ দুলাল।

৬. শিশুসাহিত্য- ধ্রুব এষ।

৭. মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা- মুহাম্মদ শামসুল হক।

৮. বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা- সুভাষ সিংহ রায়।

৯. বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান- মোকারম হোসেন।

১০. আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী- ইকতিয়ার চৌধুরী।

১১. ফোকলোর- আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

image-244

▐ সর্বশেষ পাওয়া সংবাদ