মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

শাবিপ্রবি সেশন ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথম বর্ষে ২০২১-২২ সেশনে ভর্তির ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল রোববার (২২ জানুয়ারি) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে মো. তানভীর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের শিক্ষার্থী ওসমান গণি, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সজীব আহমেদ জয়, গণিত বিভাগের শিক্ষার্থী সজীব আহমেদ তাসিন প্রমুখ।
ওসমান গণি বলেন, অগণতান্ত্রিক ও অযৌক্তিকভাবে ভর্তি ফি বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বছর ভর্তি ফি ছিল সাড়ে ৮ হাজার টাকা। এই বছর তা এক লাফে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। যা একজন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শিক্ষার্থীর জন্য বোঝা স্বরূপ এক রকম মরার খাড়ার ঘা। এই সিদ্ধান্ত শিক্ষাকে বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণে উৎসাহিত করবে। এই অবস্থা চলতে থাকলে সমাজের একাংশ শিক্ষার্থীর উচ্চ শিক্ষা বন্ধ হয়ে যাবে, যা অগণতান্ত্রিক।
সজীব আহমেদ জয় বলেন, শিক্ষা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার অথচ ভর্তি ফি যেভাবে বাড়ানো হচ্ছে এতে করে গরিব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হিমশিম খাচ্ছে। আমরা ভর্তি ফি বাড়ানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অতিদ্রুত ভর্তি ফি কমিয়ে আগের ভর্তি ফি বহাল রাখার জন্য দাবি জানাচ্ছি।
চা-শ্রমিকদের কথা উল্লেখ করে আরেক শিক্ষার্থী সজীব আহমেদ তাসিন বলেন, চা শ্রমিকদের সন্তানদের জন্য কোটার ব্যবস্থা করলেও এতো টাকার ভাড়ে ভর্তি ফির জন্য তারা ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে। তারা যেখানে দিনপ্রতি ১৫০ টাকা উপার্জন করে, সেখানে তারা ১৫ হাজার টাকা দিয়ে কিভাবে ভর্তি হবে? তাই পূর্বের ভর্তি ফি বহাল রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই। সুবিধাবঞ্চিত চা শ্রমিক সন্তানদের রীতিমতো বিষফোঁড়া তৈরি করে দেয়ার সামিল।

সর্বশেষ পাওয়া সংবাদ