শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫ বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বুয়েট শিক্ষার্থী রাব্বীকে হলের সিট ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বির হলে সিট ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৮ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ইমতিয়াজের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জরুল হক।

এর আগে, বুয়েটের পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে ইমতিয়াজ রাব্বিকে হলে সিট ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। ইমতিয়াজ হোসেনের পক্ষে ব্যারিস্টার হারুনুর রশিদ এ রিট দায়ের করেছেন।

বুয়েটের ভিসিসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসের ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করে। এ ঘটনার সার্বিক বিষয় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। গত ৩০ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বুয়েট প্রশাসন।

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বুয়েটে মধ্যরাতে প্রবেশের প্রতিবাদ জানিয়ে ছয় দফা দাবিতে সকাল থেকেই বিক্ষোভ কর সাধারণ শিক্ষার্থীরা। বন্ধ থাকে সব ধরনের ক্লাস-পরীক্ষা।

শিক্ষার্থীদের দাবি, আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও বহিরাগত কিছু নেতাকর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কার্যক্রম চালান। ক্যাম্পাসে ‘বহিরাগতদের’ প্রবেশ ও রাজনৈতিক সমাগমের মূল সংগঠক পুরকৌশল বিভাগের ছাত্র ইমতিয়াজ হোসেন; যিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তাই তাকে বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও তার সহযোগীদেরও বিভিন্ন মেয়াদে বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা। পরে অবশ্য ইমতিয়াজ হোসেন রাব্বির রিটের প্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দেন, বুয়েটে ছাত্র রাজনীতি চলবে।

এই সম্পর্কিত আরো

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫

বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি

ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু