শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ডেন্টালে (বিডিএস) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে ৫৪৫ জন নির্বাচিত হয়েছেন। ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও মোবাইল ফোনে খুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পারবেন। আজ রোববার (১০ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৪৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

এদের মধ্যে মেধা কোটায় ৫১৩ জন, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় ২৭ জন ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে ৫ জন রয়েছেন।

ভর্তিচ্ছুরা একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি হতে পারবেন।

যেভাবে ফল দেখা যাবে

ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে জানা যাবে।

এছাড়া সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টেলিটকের ০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সারা দেশের মোট ১২টি কেন্দ্রের ২০টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫০ হাজার ৭৯৫ শিক্ষার্থী।

এই সম্পর্কিত আরো