শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

রমজানে প্রাথমিক বিদ্যালয়ে নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজানের প্রথম দশ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। এ জন্য নতুন প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমের জন্য সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ বুধবার (৬ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন) মনীষ চাকমা বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক পরিপত্রে একটি রুটিন প্রকাশ করা হয়েছে।

পরিপত্রে জানানো হয়েছে, নতুন সময়সূচিতে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে।

এদিকে পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

এই সম্পর্কিত আরো