শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

২৩ দিন পর খুলছে ঘুমধুম সীমান্তের ৫ প্রাথমিক বিদ্যালয়

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: টানা ২৩ দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাময়িক বন্ধ থাকা পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বুধবার )২৮ ফেব্রুয়ারি) থেকে বন্ধ থাকা পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে।’

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৯ জানুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটি দেওয়া হয়েছিল। পরের দিন থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যালয় খোলা থাকলে শিক্ষার্থীদের আসতে দেখা যায়নি।

সীমান্তের ওপার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে গত ৪ ফেব্রুয়ারি এক বাংলাদেশি নারীসহ দুইজন নিহত হন। এর পরে ঘুমধুম সীমান্তের দুটি বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করে প্রশাসন।

দুইজন নিহত হওয়ার পরে ৫ ফেব্রুয়ারি থেকে ঘুমধুম ইউনিয়নের বাইশপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজা বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু পশ্চিম কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, ‘বিদ্যালয়গুলোতে আগামী বুধবার থেকে নিয়মিত ক্লাস চলবে।

এই সম্পর্কিত আরো

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত

ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা