মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

প্রাণের বইমেলায় আসছে কবি আয়েশা মুন্নির কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের ঘ্রাণ’

নিজস্ব প্রতিবেদকঃ শুরু হয়ে গেছে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২৩ এর আয়োজন। প্রতিবছর বইমেলাকে ঘিরে নবীন প্রবীণ লেখকদের সহস্র বই প্রকাশিত হয়। নতুন বইয়ের গন্ধে পুলকিত হয় পাঠকের মন। অধীর আগ্রহে অপেক্ষা করে লেখক ও পাঠক। এরই ধারাবাহিকতায় বাঙালীর এ প্রাণের মেলায় আসছে কবি আয়েশা মুন্নির ‘কাঠগোলাপের ঘ্রাণ’ কাব্যগ্রন্থটি। ‘প্রিয় বাংলা’ প্রকাশন থেকে বইটি প্রকাশ পাচ্ছে। যার প্রচ্ছেদ করেছেন এস এম জসিম ভূঁইয়া।

কবি আয়েশা করিম মুন্নি’র প্রকাশিত অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে-নীলাভ দূরত্ব (কবিতা), অমরাবতীর কথা (গল্প), স্বপ্নশব (কবিতা), ইচ্ছে করে আকাশ ছুঁতে (শিশুতোষ ছড়া), গল্পে গল্পে স্বরবর্ণ (শিশুতোষ গল্প), কয়েন (শিশু কিশোর গল্প), রঙিন রোদচশমা (কবিতা), শিল্পস্নান (কবিতা), আবছায়া অন্তরালে (কবিতা), ভালোবাসার চারণভূমি (গল্প), বকুল থেকে বৃন্দাবন অতঃপর (কবিতা), কাঠগোলাপের ঘ্রাণ (কবিতা)।

এছাড়াও অনেকগুলো যৌথ কবিতার বই ও দেশ বিদেশে তার প্রায় দুই শতাধিকের ও বেশি প্রকাশনা রয়েছে। স্কুল জীবন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। পরিবার ও লেখালেখির পাশাপাশি কবি ব্যবসা করেন।

আয়েশা মুন্নি’র পুরষ্কার ও সম্মাননার মধ্যে রয়েছে-খবরিকা পত্রিকার উনিশ বছর পূর্তিতে কবিতায় বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মননা স্মারক ২০১৮, মিরসরাই, চট্টগ্রামে। সমতটের কাগজের বর্ষপূর্তিতে কবিতায় বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মাননা ২০১৮, কুমিল্লাতে। জাতীয় কবি পরিষদ প্রতিষ্ঠা বার্ষিকী সাহিত্যে বিশেষ ভূমিকা পালনের জন্য বিশিষ্ট কবি সম্মননা ২০১৮, ঢাকাতে। বিচারপতি এস এম মুজিবর রহমান সাহিত্য সম্মাননা স্মারক ২০১৮, সুপ্রীমকোর্ট, ঢাকাতে।

কবি আব্দুল হাই মাশরেকী সাহিত্য সম্মাননা ২০১৯, জাতীয় কবিতা মঞ্চে। একুশে স্মারক সম্মাননা ২০১৯। ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল, চট্টগ্রামে। Vocational Excellence Award – 2019 For the patriotism & dedicated effort in Bangla Poem, Rotary Club of Metropoliton Sylhet. শতবর্ষ রবীন্দ্র স্মরণোৎসব এ কবি সম্মাননা (১৯১৯-২০১৯)(কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সিলেট আগমনের একশত বছর পূর্তি উপলক্ষে)। একুশে সম্মাননা- ২০২০ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি। বেলদা, মেদিনীপুর, কলকাতা,ভারত। এসবি এসপি গ্রন্থস্মারক পুরষ্কার,২০২০, ঢাকা। প্রিয় বাসিনী অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২০ -২০২১ ক্যাটাগরি-সাহিত্য। আয়োজনে হোয়াইট বাংলা, মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও এটিএন নিউজ।

দেশের প্রায় সবকটি জাতীয় দৈনিক এবং দেশের বাইরের লন্ডন আমেরিকার নিউইয়র্ক, আরব আমিরাত, কানাডা, ফ্রান্স, কলকাতা, দিল্লি, ত্রিপুরা, আসাম, এছাড়া অনেক দেশি-বিদেশি বাংলা পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল- দেশ এবং দেশের অনেক জায়গায় তাঁর লেখা ছাপা হয়েছে।

তিনি ভারতের কলকাতা থেকে প্রকাশিত “একালের ধুমকেতু” পত্রিকার বাংলাদেশের উপদেষ্টা। জাতীয় শিল্প-সাহিত্য-সংস্কৃতির মাসিক পত্রিকা “অন্বেষণ” দেশ এবং প্রবাসের সাহিত্য-সংস্কৃতির মুখপাত্র। অন্বেষণ ম্যাগাজিন পত্রিকাটি বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ আফ্রিকা থেকে একযোগে প্রকাশিত হয়।

তিনি অনলাইন সংগঠন-ঢাকা জাতীয় কবি পরিষদের (জাকপ) সিনিয়র পরিচালক। জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাতে উপদেষ্টা। চট্টগ্রাম কবিতা পরিষদের আজীবন সদস্য। উপদেষ্টা, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন। সহ সভাপতি, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-‘মানস’ সিলেট মহানগর।

কবি আয়েশা করিম মুন্নির জন্ম: ৩০ জানুয়ারি, ১৯৭৯ সালে। জন্মস্থান চট্টগ্রামের আগ্রাবাদ। পিতা ফজলুল করিম। মাতা চশমে জাহান। পৈতৃক নিবাস চট্টগ্রাম জেলার মিরসরাই থানার পূর্বমলিয়াইশ গ্রামের ঐতিহ্যবাহী ধন মিয়ার বাড়ি। স্বামী মোঃ জামশেদ আলম। কন্যা: ফাইরুজ আলম প্রাপ্তি এবং পুত্র: ফাইয়াজ আলম প্রাচুর্যকে নিয়ে তাঁর সংসার।

সর্বশেষ পাওয়া সংবাদ