রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

রোভার প্রতিভা অন্বেষণে জাতীয় পুরস্কার জিতলেন কর্ণফুলীর সাজ্জাদ

নিজস্ব প্রতিবেদক: রোভার স্কাউটদের জাতীয় প্রতিভা অন্বেষণ-২৪ এর প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের রোভার মো. সাজ্জাদ হোসেন (মূকাভিনয়)।

গত বুধবার দুপুরে বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগের এর পরিচালনায় ঢাকা শিল্পকলা একাডেমিতে কাব, স্কাউট, রোভার স্কাউটদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টেস এর উপ পরিচালক এস এম জাহির উল আলম বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এতে মূকাভিনয়ে প্রথম হবার গৌরব অর্জন করেছেন সাজ্জাদ হোসেন। সে বড়উঠান (৬ নম্বর ওয়ার্ড) জমদার পাড়ার কৃষক মো. জালাল আহমদের ছেলে।

সে উপজেলার শাহ মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। বর্তমানে একই কলেজে ডিগ্রি ১ম বর্ষে অধ্যয়নরত রয়েছে।

চট্টগ্রাম জেলা রোভার এর কমিশনার ও ক্যাম্প চীফ অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ এর রোভার মো. সাজ্জাদ হোসেন বলেন, যেকোন বিজয় সব সময় আনন্দের। যারা আমাকে যোগ্য মনে করেছেন এই প্ল্যাটফর্মের জন্য তাঁদের কাছে কৃতজ্ঞ।

বিশেষ করে আমার কলেজের স্যারদের অনুপ্রেরণা আমার জীবনের উৎসাহ। জাতীয় পর্যায়ে যাওয়া পর্যন্ত পুরো সময়টা আমার সাথে যারা ছিল তাঁদের কাছে আমি চির কৃতজ্ঞ। ভবিষ্যতে সবার ভালোবাসা ও দোয়া চাই।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন