শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

কবি আনজানা ডালিয়ার তিনটি কবিতা

কবিতা ১

কষ্টগুলো খুব দুষ্টু হয়েছে

কষ্টগুলো আমার খুব দুষ্টু হয়েছে
ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে।
কখনও তুলোমেঘ হয়ে ডানা মেলে,
বৃষ্টি কণা ঝিরিঝিরি হয়ে হাত ভেজায়।
কখনওবা সেই শিউলি তলায়
জোড়া রাজহংসের সাথে লুকোচুরি।
আবার ছুটে দ্বাদশীর চাঁদকে সাক্ষী রেখে
যৌনতার আলিঙ্গনে সুখে আত্মহারা হতে।
কখনও উত্তাল সাগরে বাউন্ডুলেপনা
চোখ ইশারা,খুনসুটি।
কখনওবা ক্ষ্যাপা স্প্রীটবোটের মাঝির
চোখ ফাঁকি দিয়ে টুক করে চুমু খাওয়া।
আমার কষ্টগুলো খুব দুষ্টু হয়ে উঠেছে।
তোমার কাছে সালিশী দিলাম
কষ্টগুলোকে শাসন করো।

কবিতা ২
করুনা করোনা, ফিরে যাও

আমি কবি নই,আমার আশ্রয়দাতা কবি
তিনি হৃদয়ের সব অনুরাগ দিয়ে
মাথা দিয়ে, মেধা দিয়ে
প্রেমিক যুগলের অমর কীর্তির গাঁথা
লিখেছেন অমর ভাষায়।

আমি কবি নই,আমায় প্রেমদাতা কবি
অনেক যত্নে গড়েছেন, গেঁথেছেন
আবার ভেঙেছেন
স্বর্ণমুদ্রার রসালো ভারে,
আমার হৃদয় তাঁর চেয়ে ভারী হয়ে আছে
দুঃখে, বেদনায়,অভিমানে,অপমানে-
প্রেমের মৃত্যুতে।

তোমরা ফিরে যাও
তোমাদের চায়না আমার প্রেম,
এই কবিতার মঞ্চ চায়না তোমাকে,
উন্মুখ তরুণ কবি শুনবেনা সুরেলা কন্ঠ,
লজ্জাবতী ছায়াকে ঢাকে ওড়নায়।
অভিমানি মুখটা হাসি লুকাবে
চোখের জল ঝর্ণার আগে ঝরবে।
করুনা করোনা।
ফিরে যাও।

কবিতা ৩
কথিত জীবনের সমাপ্তি

মৃত্যুকে প্রতিদিন এতো কাছ থেকে দেখা হয়
মৃত্যু নামের কোন আতঙ্ক আমার পড়শি হবেনা
মৃত্যুকে আমি ডান থেকে দেখি
বাম থেকে দেখি,
সর্বোপরি চতুর্দিক থেকে দেখি।
জীবনের রুটিনে দেখছি প্রতিখনে
কত রূপে মৃত্যু আসছে আমাদের কাছে।
আসুক ,হারবোনা তার কাছে
মুত্যুকে পাশে বসিয়ে আমি সমুদ্রস্নানে যাবো
মুত্যুকে দাড় করিয়ে রেখে পাহাড় চুড়ার উঠোনে একটু জিরিয়ে নিবো।
তারপর হাসি মুখে বরণ করবো
মৃত্যু নামের কথিত জীবনের সমাপ্তিকে।

এই সম্পর্কিত আরো

জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত

ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু