রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

রাবির রেজিস্ট্রার হলেন অধ্যাপক মো. তরিকুল হাসান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত নতুন রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. তারিকুল হাসান। বৃহস্পতিবার  রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

তিনি বলেন, আজ থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রসায়ন বিভাগের অধ্যাপক মো. তারিকুল হাসান। তিনি রসায়ন বিভাগের অধ্যাপকের দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন।

এদিকে অধ্যাপক মো. তারিকুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৯ সালে ইউনেসকো ফেলোশিপে জাপান থেকে পোস্ট  গ্রাজুয়েট ডিপ্লোমা ও ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

অধ্যাপক মো. তারিকুল হাসান ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি প্রক্টরের দায়িত্বসহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। তার বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা তত্ত্বাবধান করেছেন। তিনি কয়েকটি বুদ্ধিবৃত্তিক ও পেশাজীবী সংস্থার সদস্য।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি কিছুদিন পেট্রোবাংলায় এসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার ও বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে প্রভাষক হিসেবে চাকরি করেন।

দায়িত্ব গ্রহণকালে অধ্যাপক মো. তারিকুল হাসান, তার দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন