রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার আরএকে সিরামিকের শেয়ার ক্রয় করবে মোহাম্মদ ট্রেডিং যেভাবে উদ্ধার হলেন ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলট ৩ মে থেকে সারাদেশে হামের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

‘শিল্পকলা পদক’ পাচ্ছেন ২০ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ (২০২১-২০২২ অর্থ বছরে) ‘শিল্পকলা পদক’ পাচ্ছেন ২০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান।

২০২১ সালে পদকপ্রাপ্তরা হলেন-যন্ত্রসঙ্গীতে মো: নূরুজ্জামান, নৃত্যকলায় শারমীন হোসেন, কণ্ঠসংগীতে সাদি মহম্মদ, চারুকলায় শিল্পী বীরেন সোম, নাট্যকলায় অধ্যাপক আবদুস সেলিম, লোকসংস্কৃতিতে মো: নহীর উদ্দিন, চলচ্চিত্রে ড. মতিন রহমান, আবৃত্তিতে কাজী মদিনা, যাত্রাশিল্পী ক্যাটাগরীতে এম. এ. মজিদ এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন/সংগঠক- জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।

২০২২ সালে পদকপ্রাপ্তরা হলেন- যন্ত্রসঙ্গীতে ফোয়াদ নাসের, নৃত্যকলায় সাজু আহম্মেদ, কণ্ঠসংগীতে এলেন মল্লি¬ক, চারুকলায় অধ্যাপক অলক রায়, নাট্যকলায় খায়রুল আলম সবুজ, লোকসংস্কৃতিতে সুনীল কর্মকার, ফটোগ্রাফিতে রফিকুল ইসলাম, আবৃত্তিতে মীর বরকতে রহমান, যাত্রাশিল্পে অরুণা বিশ্বাস এবং সৃজনশীল ক্যাটাগরীতে সাংস্কৃতিক গবেষক- ড. সফিউদ্দিন আহমদ।

শিল্পকলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘শিল্পকলা পদক’ প্রবর্তন বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে একটি অনন্য পদক্ষেপ। এই আয়োজনের মাধ্যমে গুণী শিল্পীদের কৃতিত্বের স্বীকৃতি প্রদান করা হয়। ১২টি ক্ষেত্র হতে ১০টি ক্ষেত্রে ২০ জন গুণীশিল্পী ও প্রতিষ্ঠানকে ২০২১ এবং ২০২২ সালের জন্য এই পদক প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। মনোনীত ব্যক্তি/ প্রতিষ্ঠানকে ১টি করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর নাম এবং মনোগ্রাম সম্বলিত স্বর্ণ পদক, সনদপত্র এবং এক লাখ টাকার চেক প্রদান করা হয়ে থাকে।

গবেষণা ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপনায় ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আরএকে সিরামিকের শেয়ার ক্রয় করবে মোহাম্মদ ট্রেডিং

যেভাবে উদ্ধার হলেন ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলট

৩ মে থেকে সারাদেশে হামের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ রফিক

প্রগতি ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

যুক্তরাষ্ট্রে জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

ঈদ বকশিসের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, বিএনপি নেতার স্বীকারোক্তি

কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী